back to top

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে দীর্ঘ দেড়যুগ পর ইসলামী ছাত্রশিবিরের কর্মী সমাবেশ 

kbctgbd
১৯ সেপ্টেম্বর ২০২৪ ১২:৩৮ অপরাহ্ণ
মোঃ রুবেল ইসলাম,পঞ্চগড় প্রতিনিধিঃ

আগামীকাল বুধবার (১৭ সেপ্টেম্বর ) বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে সাত শতাধিক কর্মী নিয়ে এই সমাবেশ করে ছাত্র সংগঠনটি।এতে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম। বক্তব্যে তিনি বলেন, বিগত ফ্যাসিবাদ সরকার শিক্ষাব্যবস্থায় কর্মমুখী ও নৈতিকতার মূল্যবোধ সম্পন্ন শিক্ষা বাদ দিয়ে ২০০৯ সাল থেকে ধারাবাহিকভাবে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করতে ওঠে পড়ে লেগেছিলো। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে চাকরির জন্য আরো ৫-৭ বছর পড়াশোনা করতে হয়, এটা কর্মমুখী শিক্ষা নয়। এই শিক্ষায় শিক্ষিত হয়ে প্রকাশ্য দিবালোকে বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করা হয়েছে, বুয়েট ক্যাম্পাসে আবরার ফাহাদের মত মেধাবী ছাত্রকে পিটিয়ে জখম করে হত্যা করা হয়েছে। এই সন্ত্রাস কারা এবং কোন আদর্শ থেকে তৈরি হয়েছে? ইসলাম বাস্তবায়ন হলে এই সমাজ থেকে এসব সন্ত্রাস, গুম, খুন, ধর্ষণ দুর হয়ে যাবে। বিগত সরকার এটা কখনোই চায়নি। কারণ তাদের রাজনীতিই এমন।

তিনি আরও বলেন, ভৌগোলিক দিক থেকে এ দেশের কিছু প্রতিকূলতা রয়েছে। আমাদের চারদিকে ভারত, মাঝে মাঝে তারা হুমকি দেয় দখলে নেবে। আমরা ১৯৪৭ সালের ভারতবর্ষের ইতিহাস জানি। যতগুলো দেশে স্বাধীনতা চেয়েছিলো ভারত তাদের পরাধীন করে রেখেছিলো। বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে ভাগ না হয়ে ভারতের সঙ্গে থাকলে কখনই স্বাধীন হতোনা। হায়দ্রাবাদ মুসলমানদের নগরী ছিলো, এই হায়দ্রাবাদকে ভারত মাত্র একবছরের ব্যবধানে কেড়ে নিয়েছিলো। তারা সিকিমকে দখল করে নিয়েছে, কাশ্মীরে মুসলমানদেরকে অবর্ননীয় নির্যাতন করে দখলে নিয়েছে। ভারতের কাছ থেকে আমাদের গণতন্ত্র শেখার দরকার নাই, আমরা নিজেরাই অনেক সুন্দর একটি সম্প্রীতির দেশ গড়তে পারবো।

তিনি আরো বলেন, বিগত পুতুল সরকার ভারতের মদদপুষ্ট হয়ে টানা ১৫ বছর ধরে এ দেশের অগ্রগতিকে নানাভাবে বাধাগ্রস্থ করেছে। ভারত আমাদের পানির ন্যায্য হিস্যা দেয়নি। তাদের প্রয়োজনে বাধ দিয়েছে। কিছুদিন আগেও বাধ ছেড়ে দিয়ে দেশের বিভিন্ন জেলায় কৃত্রিম বণ্যা সৃষ্টি করেছে। ভারত তাদের স্বার্থে সব করতে পারে। এই সরকারের মাধ্যমে ভারত আমাদের ওপর দাসত্বের গোলামী আবার চাপিয়ে দিতে চেয়েছিলে। আমাদের দাস শ্রেণিতে নিয়ে যেতে চেয়েছিলো। আজকে ছাত্রজনতার অভ্যুত্থানে সেই স্বৈরশাসক দেশ ছেড়েছে।

ছাত্রশিবিরের পঞ্চগড় জেলা সভাপতি জুলফিকার রহমানের সভাপতিত্বে কর্মী সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- শিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক অহিদুল ইসলাম আকিক, জেলা জামায়াতের আমীর অধ্যাপক ইকবাল হোসাইন, জেলা জামায়াতের বাইতুলমাল সম্পাদক মনিরুল ইসলাম, শিবিরের সাবেক জেলা সভাপতি জয়নাল আবেদীন, তোফায়েল প্রধান, নূর-ই-আলম সালেহী, বেলাল হোসেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির নেতা ব্যারিষ্টার মাহমুদ আল মামুন হিমু প্রমূখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

নেত্রকোণায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে দায়ের...

১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে থাইল্যান্ডের স্কুলে নিহত ৭

থাইল্যান্ডের মধ্যাঞ্চলীয় ননথাবুরি প্রদেশের বাং কুরাই জেলার একটি স্কুলে...

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ৮ যাত্রীর

সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে...

মুকুট জয়ের স্বপ্ন নিয়ে ভিয়েতনামের পথে সামানজার

বাংলাদেশের হয়ে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ড...

‘শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হচ্ছে’

দেশে মাদকের বিস্তার রোধে শীর্ষ মাদক কারবারিদের একটি নিরপেক্ষ...

সর্বশেষ