kbctgbd
১৯ সেপ্টেম্বর ২০২৪ ৪:৫৭ পূর্বাহ্ণ
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী জাফর উল্লাহকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।গত ১৮ সেপ্টেম্বর বুধবার রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানা যায়নি।
কাজী জাফর উল্লাহ ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে তৎকালীন ফরিদপুর-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে ২০১৪ ও ২০১৮ সালে ফরিদপুর-৪ আসনে নৌকা প্রতীক নিয়ে স্বতন্ত্রপ্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সনের কাছে হারেন তিনি। সবশেষ ২০২৪ সালের নির্বাচনেও নিক্সনের কাছে পরাজিত হন আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য।ছাত্রজনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য, ও শীর্ষ পর্যায়ের নেতা গ্রেপ্তার হয়েছেন।
এর মধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং জ্বালানি, খনিজসম্পদ ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীসহ ৩০ জন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা, সাবেক মন্ত্রী ও এমপি রয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।