back to top

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে শেরপুরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

kbctgbd
১৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৮ অপরাহ্ণ
মোঃ মুরাদ মিয়া (শেরপুর জেলা প্রতিনিধি)

গত ১৭ সেপ্টেম্বর ২০২৪ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে সরকারি মাধ্যমিকের সম্মানিত শিক্ষকবৃন্দের উপর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের দ্বারা ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২টায় শেরপুর জেলা শহরের থানা মোড়ে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি শেরপুর জেলা কমিটির আয়োজনে ওই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি শেরপুর জেলা কমিটির সভাপতি ও শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যানি সুরাইয়া মিলোজ, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি শেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সরকারি ভিক্টোরিয়া একাডেমির সিনিয়র শিক্ষক কামরুল হাসান, ময়মনসিংহ আঞ্চলিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুল হক, প্রচার সম্পাদক আবু তারেক, আইসিটি সম্পাদক এস.এম আব্দুল্লাহ আল মামুন, সমাজকল্যাণ সম্পাদক আনিসুর রহমান প্রমুখ।

এসময় বক্তারা শিক্ষক লাঞ্ছিত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আজকে যারা আমাদের শিক্ষা ভবনে সহকর্মীদের উপর ন্যাক্কারজনক ভাবে হামলা করেছে আমরা তাদের বলতে চাই তারা সারা বাংলাদেশে কি হিসেবে নিয়োগ পেয়েছিল। সেই উপজেলার শিক্ষা অফিসাররা নিয়োগ পেয়েছিল উপবৃত্তিরট্যাগ অফিসার হিসেবে। তারা তৎকালীন সরকারের সাথে সমঝোতা করে ঘুষের মাধ্যমে তারা রাজস্ব খাতে চলে যায়।

বক্তারা আরও বলেন, আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাই, যারা গতকাল ন্যাক্কারজনক ভাবে আমাদের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর হাত তুলেছে তাদের যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হয় আমরা মাধ্যমিক বিদ্যালয় অচল করে দিব। কোন ক্লাসে আমরা অংশগ্রহণ করব না কোন পাঠদানেও অংশগ্রহণ করব না। আমরা বিদ্যালয় গুলোতে তালা জুলিয়ে দিব।

প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বিভিন্ন স্কুল থেকে প্রায় অর্ধশতাধিক শিক্ষক-শিক্ষিকা সহ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে থাইল্যান্ডের স্কুলে নিহত ৭

থাইল্যান্ডের মধ্যাঞ্চলীয় ননথাবুরি প্রদেশের বাং কুরাই জেলার একটি স্কুলে...

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ৮ যাত্রীর

সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে...

মুকুট জয়ের স্বপ্ন নিয়ে ভিয়েতনামের পথে সামানজার

বাংলাদেশের হয়ে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ড...

‘শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হচ্ছে’

দেশে মাদকের বিস্তার রোধে শীর্ষ মাদক কারবারিদের একটি নিরপেক্ষ...

২০২৭ শিক্ষাবর্ষ থেকে নতুন ভর্তি নীতির ঘোষণা

প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত থেকে সরে এসেছে শিক্ষা...

সর্বশেষ