back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে এক কলেজ শিক্ষকের সাথে এক শিক্ষার্থীর পরকীয়া ফাঁস ; ৩০লক্ষ টাকা দেনমোহরে বিয়ে 

kbctgbd
১২ সেপ্টেম্বর ২০২৪ ২:০৫ অপরাহ্ণ

মোঃ মুরাদ মিয়া,(শেরপুর জেলা প্রতিনিধি)

শেরপুরে এক কলেজ শিক্ষকের সাথে একই কলেজের এক শিক্ষার্থীর পরকীয়ার ঘটনা ফাঁস হলে অতঃপর বিয়েতে গড়ায় সে সম্পর্ক। এ ঘটনায় ওই শিক্ষককে তাৎক্ষণিক বদলির বিষয়ে উপর মহলে জানানো হয়েছে এবং শিক্ষার্থীকে কলেজে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

জানা গেছে, শেরপুর সরকারি মহিলা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মইদুজ্জামান ২০২১ সালে ১৪ ফেব্রুয়ারি যোগদান করেন। তার বাড়ি নকলা উপজেলার বাজারদী গ্রামে। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।একই কলেজের বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শ্রীবরদী উপজেলার চৈতাজানী গ্রামের শফিকুল ইসলাম এর কন্যা সানজিদা ইসলাম স্বর্ণার সাথে স্থানীয় একটি কোচিং সেন্টারে কোচিং করতে গিয়ে পরকীয়ায় জড়িয়ে পড়েন ওই শিক্ষক।

এদিকে বিষয়টি কলেজের অন্যান্য শিক্ষার্থী জেনে গেলে এবং উভয়ের সাথে মেসেঞ্জারে নানা কথাবার্তা ও ছবি ফেসবুকে ভাইরাল হলে তারা ১১ সেপ্টেম্বর বুধবার রাতে অধ্যক্ষের কাছে প্রতিবাদ জানিয়ে ওই শিক্ষক এবং শিক্ষার্থীর বিচার দাবি করেন।পরে অধ্যক্ষ প্রফেসর ফাওজিয়া আমিন দিনা তাৎক্ষণিক ওই শিক্ষক এবং শিক্ষার্থীর পরিবারকে খবর দিয়ে কলেজে নিয়ে আসেন। পরবর্তীতে তারা পারিবারিকভাবে বিয়েতে রাজি হলে রাতেই স্থানীয় একটি কাজী অফিসে গিয়ে ৩০ লাখ টাকা দেনমোহর ধার্য করে বিয়ের কাজ সম্পন্ন করা হয়। সেই সাথে কলেজের অধ্যক্ষ ওই শিক্ষককে তাৎক্ষণিক বদলির জন্য ডিজি অফিসে লিখিত চিঠি পাঠায় এবং ওই শিক্ষার্থীকে কলেজে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

এদিকে ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের খবর পেয়ে সদর থানার পুলিশ অবস্থান নেয়। এ সময় অধ্যক্ষ শিক্ষার্থীদের উদ্দেশ্যে ওই শিক্ষক এবং শিক্ষার্থীর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা জানালে শিক্ষার্থীরা শান্ত হন।

এ বিষয়ের অধ্যক্ষ প্রফেসর ফাওজিয়া আমিন দিনা জানায়, শিক্ষক এবং শিক্ষার্থী এই কলেজের হলেও ঘটনাটি মূলত ঘটেছে কলেজের বাইরে কোচিং সেন্টারে ‌। তারপরেও শিক্ষার্থীদের দাবির মুখে এবং কলেজের ভাবমূর্তি‌ সমুন্নত রাখতে ওই শিক্ষক এবং শিক্ষার্থীর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ