back to top

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আদালতে দাঁড়িয়ে হাত নেড়ে নেতাকর্মীদের যে বার্তা দিলেন শাজাহান খান

kbctgbd
৬ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৫ অপরাহ্ণ

গুলি করে কিশোর আব্দুল মোতালিবকে হত্যার ঘটনায় রাজধানীর ধানমণ্ডি থানার মামলায় গ্রেপ্তার সাবেক নৌ ও পরিবহন মন্ত্রী শাজাহান খানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ রিমান্ডের এ আদেশ দেন। এসময় কাটগড়ায় দাঁড়িয়ে হাত নেড়ে নেতাকর্মীদের আশ্বস্ত করেন শাজাহান খান।

এদিন বিকেল ৪ টা ৪ মিনিটে তাকে হত্যা মামলায় আদালতে হাজির করা হয়। তিনি হাসি মুখে কাঠগড়ায় ওঠেন এবং আদালতে উপস্থিত নেতাকর্মীদের হাত নেড়ে আশ্বস্ত করেন। পরে বিকেল ৪ টা ২৩ মিনিটে বিচারক এজলাসে উঠেন। তখন আসামিপক্ষ ১০ দিনের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করে।

শুনানিতে আইনজীবীরা বলেন, মানবিক দৃষ্টিতে শাহজাহান খানের রিমান্ড বাতিল চেয়ে জামিন চাচ্ছি। তিনি ৮ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ সময় বিএনপিপন্থী আইনজীবীরা চিৎকার করে বলেন, অনির্বাচিত সরকার। তখন তাদের মধ্যে বাক-বিতণ্ডা চলে। এরপর শাহজাহান খানের আইনজীবী বলেন, তার হার্টের ৫ টা ব্লক ধরা পড়েছে।

হার্টে রিংও পড়ানো হয়েছে। এরপর আদালত তার ৭ দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে গত ৪ আগস্ট রাজধানীর ধানমণ্ডি থানাধীন এলাকার ছাত্র জনতার আন্দোলনে যোগ দেন আব্দুল মোতালিব (১৪)। পরে তিনি বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ২৬ আগস্ট নিহতের পিতা আব্দুল মতিন বাদী হয়ে ধানমণ্ডি থানায় হত্যা মামলা করেন।

মামলায় শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত ২৫০/৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এ মামলায় শাজাহানকে ২৩ নম্বর আসামি করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে হাইকমিশনে ই-মেইল

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের...

পাসপোর্ট লাগবে না আপা, খাঁচা রেডি আছে: আসিফ মাহমুদ

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও...

নারী সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, আটক স্বামী

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাসভবনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন রাবিয়া...

পাসপোর্ট-এনআইডি পাবেন না শেখ হাসিনা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে কোনো পাসপোর্ট বা...

হানিট্র্যাপের ফাঁদে ফেলে সর্বস্ব লুট

গাজীপুরের পূবাইলে হানিট্র্যাপের ফাঁদে ফেলে এক ব্যক্তিকে জিম্মি করে...

সর্বশেষ