back to top

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ বছর পর কনস্টেবল পারভেজ হ’ত্যা মামলায় এক আসামির মৃ’ত্যু’দণ্ড

kbctgbd
৪ সেপ্টেম্বর ২০২৪ ৫:১১ অপরাহ্ণ
নুর মোহাম্মাদ শেখ (কক্সবাজার জেলা প্রতিনিধি)

৯বছর আগে কক্সবাজার শহরের বাহারছড়া গোলচত্বর এলাকায় পুলিশ কনস্টেবল পারভেজ হত্যা মামলায় আবু তাহের নামে একজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।একইসঙ্গে আদালত আসামি আবু তাহেরকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।

এসময় আরো দুই আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড অর্থদণ্ড দিয়েছে আদালত। বুধবার (৪সেপ্টেম্বর)দুপুর ২টার দিকে কক্সবাজার জেলা দায়রাজজ আদালত ১ এর বিচারক মহিউদ্দিন মুরাদ এই রায় ঘোষণা করেন। এসময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।

মৃত্যুদণ্ড আসামি হলেন,কক্সবাজার শহরের ঘোনারপাড়া এলাকার আবুল কালামের ছেলে আবু তাহের। বাকী দুই আসামি হলেন, আব্দুল মালেক,মোহাম্মদ খালেদ খোকন। বিষয়টি নিশ্চিত করেন, কক্সবাজার জেলা দায়রাজজ আদালতের অতিরিক্ত পিপি মুজাফফর উদ্দিন হেলালি।

তিনি বলেন, পুলিশ কনস্টেবল পারভেজ হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এবং দুই আসামিকে আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৫ সালের ২৩ জুলাই কক্সবাজার সমুদ্রসৈকতে লাবণী পয়েন্টের ঝাউবনে এক পর্যটককে ঘিরে ধরে ছিনতাইকারীরা। এ সময় সাদাপোশাকে দায়িত্বরত পুলিশ কনস্টেবল পারভেজ ছিনতাইকারীদের ধাওয়া করে ধরতে গেলেবাহারছড়া গোলচত্বর এলাকায় পেছন থেকে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে আহত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে টুরিস্ট পুলিশের কনস্টেবল রাজীব চাকমা বাদি হয়ে এই মামলা দায়ের করেন।এ মামলায় একই বছরের ২৪ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা।আদালত ২০১৯ সালের ১ অক্টোবর অভিযোগ শুনানি করেন। দীর্ঘ বিচারকার্য শেষে আদালতের বিচারক আজকে এ রায় ঘোষণা করেন।।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

রিপাবলিক বাংলা ছাড়লেন ময়ূখ রঞ্জন ঘোষ

ভারতের পশ্চিমবঙ্গভিত্তিক সংবাদমাধ্যম রিপাবলিক বাংলা ছেড়েছেন আলোচিত ভারতীয় সাংবাদিক...

১৮ বছর আগের সম্পত্তি হঠাৎ কেন বিক্রি করলেন মাধুরী?

বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত রিয়েল এস্টেট বিনিয়োগ থেকে বড়...

মৃত্যুর ফাঁদে দেশের সড়ক: ১ মাসেই প্রাণ গেল ৪১৬ জনের

চলতি বছরের জুলাই মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা

আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।...

গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকবে না

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ...

সর্বশেষ