back to top

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ৩ মামলায় ৩০৩ আসামি, ৭ জন গ্রেপ্তার

kbctgbd
৩০ আগস্ট ২০২৪ ৩:৩৭ অপরাহ্ণ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

কোটা বিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট মৌলভীবাজার সরকারি কলেজ থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের চৌমুহনা এলাকায় এলে আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের উপর হামলা চালায়। এ সময় ৬ সাংবাদিকসহ প্রায় ৫০ শিক্ষার্থী আহত হন।

ওই ঘটনায় পৃথক ৩টি মামলা দায়ের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। মামলায় আসামী করা হয় ৩০৩ জনকে। মামলা দায়ের করেন রাজনগর উপজেলার মেদেনীমহল গ্রামের আব্দুল আজিজ’র পুত্র শিক্ষার্থী আব্দুল কাদির তালুকদার, সদর উপজেলার নিতেশ^র গ্রামের মোঃ রমজান আলীর পুত্র আরিফ আহমেদ ও পাগুলিয়া গ্রামের রাজনগর সরকারি কলেজের শিক্ষার্থী জাবেদ মিয়া। ওই ৩ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে মাত্র ৭ জনকে।

উল্লেখযোগ্য; আসামীরা হলেন- সাবেক সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান, সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সভাপতি নেছার আহমদ, জেলা পরিষদ’র চেয়ারম্যান মিছবাহুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এড. রাধাপদ দেব সজল, রাজনগর উপজেলা পরিষদ’র চেয়ারম্যান মোঃ শাহজাহান খাঁন, জেলা যুবলীগের সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমন, একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান, কাউন্সিলর জালাল আহমদ, রাজনগর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মিলন বখত, শেখ রুমেল আহমদ, জেলা ছাত্রলীগ সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী, ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি মোঃ জাকারিয়া, এড. গৌছ উদ্দিন নিক্সন, আনিছুল হক চৌধুরী তুষার, এড. পার্থ সারথী পাল, সৈয়দ সেলিম হক, এড. নিখিল রঞ্জন দাশ, এড. জুনেদ আহমদ, জেলা আ’লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সাব্বির খান, সদর উপজেলা আ’লীগের সভাপতি আকবর আলীসহ ৩০৩ জন অভিযুক্ত করা হয়।

নন-এফআইআরভুক্ত মামলায় উল্লেখ করা হয়, গেল ৪ঠা আগষ্ট শিক্ষার্থীরা মিছিল সহকারে যখন চৌমুহনা এলাকায় আসেন তখন আসামীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। লুটপাটসহ ভাংচুর করা হয় বিভিন্ন দোকানপাট। পৃথক ৩টি মামলার তদন্তভার দেয়া হয় মৌলভীবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক সুলতানুর রহমান, নাজমুল হোসেন ও শফিকুলকে।

এক মামলার বাদী শিক্ষার্থী আব্দুল কাদির তরফদার বলেন, মামলার আসামী গ্রেপ্তার করতে পুলিশ তাদের দয়িত্ব পালন করছে না। আসামীরা প্রকাশ্যে দিনদুপুরে শহরে ঘুরাচ্ছে। যদি তারা আসামীদের গ্রেপ্তার না করেন তবে শিক্ষার্থীরা আবার মাঠে নেমে তাদের দাবী আদায় করবে।

মৌলভীবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক সুলতানুর রহমান শুক্রবার বিকেলে বলেন, আব্দুল কাদির তরফদারের দায়ের করা মামলায় ১৫৫ জন আসামীদের মধ্যে ৪ আসামী গ্রেপ্তার হয়েছেন। থানার অপর উপ-পরিদর্শক নাজমুল হোসেন বলেন, আরিফ আহমদ’র ৪৯ জনকে আসামী করে দায়ের করা মামলায় ১ জনকে আটক করেছি।

অপর মামলায় আরো ২জন গ্রেপ্তারসহ মোট গ্রেপ্তার হয়েছেন ৭জন।মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল শুক্রবার বিকেলে এক প্রশ্নের জবাবে বলেন, কয়জন আটক হয়েছেন তদন্তকারী কর্মকর্তাদের সাথে আলাপ করে বলতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিদ্যুৎ বাঁচাতে কোন চুলা কিনবেন?

বর্তমান সময়ে গ্যাসের দাম বৃদ্ধি, নিরাপত্তাজনিত ঝুঁকি এবং পরিবেশবান্ধব...

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া?

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত...

সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার

রাজধানীর গুলশান এলাকা থেকে গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য...

দেশে ফেরার ঘোষণা দিলেন শেখ হাসিনা

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ...

গ্যাস সংকটে গাজীপুরে বন্ধ ৭০০-এর বেশি কারখানা

সারাদেশে টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে চলমান তীব্র...

সর্বশেষ