জহির সিকদার ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ায় শ্রীকৃষ্ণের-৫২৫০তম শুভ জন্মাষ্টমী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষেসকালে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫০তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে র্যালিতে অনুষ্ঠিত র্যালিটি শহরের কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী আনন্দময়ী কালিবাড়ী থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শ্রী শ্রী আনন্দময়ী কালিবাড়ীতে এসে শেষ হয়।
র্যালিতে অংশ গ্ৰহণ করেন জেলা প্রশাসনের আরডিসি ইকবাল হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরিতোষ রায়, সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক প্রনব কুমার দাস উত্তম, এডভোকেট পরিমল রায়সহ সনাতন ধর্মালম্বী কয়েকশ নারী-পুরুষ এতে অংশ নেয়।
শোভাযাত্রা শুরুর প্রাক্কালে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রশাসনের আরডিসি ইকবাল হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিতোষ রায়, সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন এতে বক্তব্য রাখেন।শোভা যাত্রা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র জনতা ও বন্যার দূর্যোগে নিহতদের স্মরণে প্রার্থনা করা হয়।


