back to top

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে চালককে হত্যা করে অটো ছিনতাইয়ের চেষ্টায় ২ কিশোর গ্রেফতার 

kbctgbd
৮ জুলাই ২০২৪ ১:১৫ অপরাহ্ণ

মোঃ মুরাদ মিয়া, শেরপুর জেলা প্রতিনিধিঃ

শেরপুরের নকলায় চালককে হত্যা করে অটো ছিনতাই চেষ্টায় অপরাধে চক্রের ২ কিশোর সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ৭জুলাই দিবাগত রাতে নকলা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে নকলা থানা পুলিশ।

এবিষয়ে আজ ৮ জুলাই দুপুরে জেলার পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ তথ্য জানান পুলিশ সুপার আকরামুল হোসেন পিপিএম। আটককৃতরা হলো নকলা থানার কেজাইকাটা পূর্বপাড়ার মোঃ সেতু মিয়ার ছেলে মোঃ সাকিবুল হাসান জয় (১৬) ও বালিয়াদী মধ্যপাড়ার মোঃ আব্দুল বারেকের ছেলে মোঃ তানভীর বর্ণ (১৫)।পুলিশ সুপার জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারেকৃতরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়াও এ ঘটনায় জড়িত একই গ্রামের মোঃ বুলবুলের ছেলে মোঃ সিয়াম (১৭) এর নাম প্রকাশ করেছে। সিয়ামকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

অভিযোগ সূত্রে পুলিশ জানায়, গ্রেফতকৃতরা নিজেদের মধ্যে আলোচনা করে অটো ছিনতয়ের পরিকল্পনা করে। পরে পরিকল্পনা মোতাবেক রবিবার রাতে নকলা থানার চন্দ্রকোনার মৃত হাছেন আলীর ছেলে ওসমান মিয়ার (৬০) অটো ভাড়া করে। তারা প্রথমে বানেশ্বরদী ইউনিয়নের মিলন বাজার যায়। রাত সোয়া একটার দিকে সেখান থেকে বাউশাগামী রাস্তায় একটি কালভার্টের কাছে পৌঁছে। পরে সেখান থেকে তাকে বানেশ্বরদী বাজারে যেতে বলে। এতো রাতে সেখানে যেতে অস্বীকার করলে তারা চালককে হত্যার উদ্দেশ্যে চাকু নিয়ে তার উপর হামলা করে।হামলায় গুরুতর আহত চালক ওসমানকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করেন। সেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ওসমান মিয়া।এ ঘটনায় ওসমান মিয়ার ছোটভাই মোঃ আক্কাস আলী বাদী হয়ে নকলা থানায় মামলা দায়ের করেছেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)মোঃ সাইদুর রহমান, শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক, নকলা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের মিয়া সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও মামলার তদন্তকারী কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

‘পিস্তল’ দেখিয়ে স্ত্রীর কাছে যৌতুক দাবি, গ্রেপ্তারের পর দেখা গেল সেটি ‘লাইটার’

গাজীপুরের শ্রীপুরে টিকটকে পিস্তল প্রদর্শন করে এলাকায় আতঙ্ক ছড়ানো...

রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ! গ্রাম ছাড়ার নির্দেশ

নেত্রকোনা সদর উপজেলায় এক অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে...

বিশ্বের আরেক মর্যাদাপূর্ণ উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র...

ভাইরাল ভিডিওর ঝড়ে পদ হারালেন এনসিপি নেতা!

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি আপত্তিকর ভিডিও এবং এক...

শেখ হাসিনার ভাষণ নিয়ে যা বলছে ভারত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠানে...

সর্বশেষ