back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোল পুটখালী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

kbctgbd
১৩ মে ২০২৪ ২:৫০ অপরাহ্ণ

নিউজ ডেস্ক :

যশোরের শার্শা উপজেলা বেনাপোল পোট থানা পুটখালী ইউনিয়ন সীমান্ত পথে ভারত থেকে গরু নিয়ে প্রবেশের চেষ্টাকালে বিএসএফের গুলিতে আমজাদ আলী (৪৮) নামে এক গরু ব্যবসায়ী আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেছে।

আজ সোমবার (১৩ মে) ভোর ৪টায় বেনাপোল পুটখালী সীমান্তের বিপরীতে ভারতের আংরাইল সীমান্তে এ ঘটনা ঘটেছে।

আহত আমজাদ আলী শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের সুকচাঁদ আলীর ছেলে।

আহতের পরিবার সূত্রে জানা যায়, ভারত থেকে গরু নিয়ে ফেরার সময় দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শটগানের গুলি ছোড়ে। এতে বেনাপোলে পুটখালী সীমান্তের বিপরীতে ভারতের আংরাইল সীমান্তে বাংলাদেশি গরু ব্যবসায়ী আমজাদ আলী গুলিবিদ্ধ হয়। পরে সহকর্মীদের সহযোগিতায় বাড়ি ফিরে এলে স্বজনরা তাকে হাসপাতালে ভর্তি করে।

বেনাপোলের পুটখালী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গাফফার জানান, পুটখালী সীমান্তের বিপরীতে ভারতের আংরাইল সীমান্ত পথে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ তাকে গুলি করে। বর্তমানে সে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এ ব্যাপারে খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার সোমবার সকাল ১০ টায় জানান, এখন পর্যন্ত পুটখালী সীমান্তে বিএসএফের গুলিতে কেউ আহত হয়েছেন এমন খবর তিনি পাননি।

তিনি বলেন, ‘পুটখালী সীমান্ত পথে অবৈধ পারাপারের সুযোগ কম। খবর নিয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

এরআগে এ সীমান্তে গত ৩ এপ্রিল বিএসএফের রাবার বুলেটে শফিকুল ইসলাম ওরফে ডালিম (৩২) ও পিয়াস বাবু (৩৫) নামে দুই বাংলাদেশি আহত হয়েছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

রাঙ্গুনিয়ায় বিলের পাশে মিলল দুই হাত বিচ্ছিন্ন মরদেহ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধানক্ষেত পাহারা দিতে গিয়ে খুন হয়েছেন মো....

চাকরির প্রলোভনে বাংলাদেশিদের যুদ্ধের ফাঁদে ফেলছে রাশিয়া, প্রমাণ পেল জাতিসংঘ

বাংলাদেশসহ বিশ্বের ২৯টি দেশের নাগরিকদের প্রতারণা ও চাপ প্রয়োগের...

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

সর্বশেষ