back to top

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় এক যুবকে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ছিনতাই

kbctgbd
৩০ মার্চ ২০২৪ ৪:৩৩ অপরাহ্ণ

মোঃ সোহেল কক্সবাজার:

কক্সবাজারের চকরিয়ায় সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে শহীদুল ইসলাম (১৮) নামে এক যুবককে ছুরিকাঘাত করে নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত শহীদুল কক্সবাজার সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লক্ষ্যারচর ইউনিয়নের নলবিলা ডলনপীর এলাকায় এ ঘটনা ঘটে। শহীদুল ইসলাম কাকারা ইউনিয়নের বার আউলিয়া নগর এলাকার আবদুল মালেকের ছেলে।

এ ঘটনায় শুক্রবার রাতে থানায় একটি এজাহার দায়ের করেছেন আহত শহীদুলের মা শাহেনা আক্তার।

থানায় দেওয়া এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সেহরির ভাত নিয়ে বানিয়ারছড়া এলাকায় নিজের দোকানে যাওয়া উদ্দেশ্যে ঘর থেকে বের হয় শহীদুল। পরে মহাসড়কের নলবিলা এলাকায় গাড়িরে জন্য অপেক্ষা করে।

এসময় সিএনজি অটোরিকশাযোগে ৫ ছিনতাইকারী শহীদুলকে গাড়িতে তুলে ছুরিকাঘাত করে পকেটে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে ডলনপীর এলাকায় সড়কের পাশে ফেলে দেয়। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহতের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বলেন, ছিনতাইয়ের ঘটনায় থানায় একটি এজাহার জমা দিয়েছেন। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ##

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

দেশজুড়ে চিরুনি অভিযানে গ্রেপ্তার ১ লাখ ৪১ হাজার

দেশজুড়ে চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭...

অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়কত্বে বড় পরিবর্তনের আভাস...

গান থামিয়ে বললেন ‘আমিও বাবা হয়েছি’

কনসার্টের মঞ্চে দর্শকদের জন্য ব্যতিক্রমী এক আবেগঘন মুহূর্ত উপহার...

বঙ্গভবনে দায়িত্ব পালন শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে...

স্বর্ণের দামে ফের কাটছাঁট

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ...

সর্বশেষ