back to top

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাত্র দুই টাকায় তরমুজ পেয়ে খুশি নিম্ন আয়ের লোকজন 

kbctgbd
৩০ মার্চ ২০২৪ ৮:৪০ পূর্বাহ্ণ

সাব্বির মির্জা,(সিরাজগঞ্জ) প্রতিনিধি:

বাজারে একটা তরমুজ কিনতে গেলে দুই তিনশো ট্যাহা লাগে। রোজা রমজানের দিনে দুই ট্যাহায় তরমুজ পাইছি। আজ তরমুজ খাইয়া রোজা খুলুম। মাত্র দুই টাকায় তরমুজ কিনতে পেরে এভাবেই আনন্দ প্রকাশ করছিলেন হত-দরিদ্র আব্দুল মতিন (৬২)।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দুই টাকায় মৌসুমি ফল তরমুজ কিনছেন নিম্ন আয়ের মানুষেরা। পবিত্র রমজান মাস উপলক্ষে দুই টাকার এই তরমুজ বিক্রির উদ্যোগ নিয়েছে রায়গঞ্জের সামাজিক ও স্বেচ্ছাসেবী ‘স্বপ্ন নিয়ে পথচলা সংগঠন’। এতে আর্থিক সহযোগীতা করছেন উল্লাপাড়া উপজেলার কেআর ফ্যামিলি।

শনিবার (৩০ মার্চ) সকাল ৯ টার দিকে রায়গঞ্জ বাজারে দুই টাকায় তরমুজ বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন স্বপ্ন নিয়ে পথচলা নামক সংগঠনটি।

সংগঠনটির প্রতিষ্ঠাতা এসএম বাহাদুর আলী জানান, প্রথম দিনে নিম্ন আয়ের প্রায় তিন শতাধিক মানুষের মধ্যে এই তরমুজ বিক্রি করা হবে। মাত্র দুই টাকায় তরমুজ পেয়ে খুশি এ নিম্ন আয়ের মানুষজন। তিনি আরও বলেন, প্রতিবছর আমরা গরীব মানুষজনের জন্য ইফতার ও পথশিশুদের জন্য ঈদে নতুন জামার ব্যবস্থা করে থাকি। এ বছর নিম্ন আয়ের মানুষদের কথা চিন্তা করে দুই টাকায় তরমুজ বিতরণ শুরু করলাম।

স্বপ্ন নিয়ে পথচলা সংগঠনের সদস্য মোহাম্মদ নাসিম বলেন, কেআর ফ্যামিলির অর্থায়নে আজ নিম্ন আয়ের মানুষের জন্য দুই টাকায় তরমুজ বিতরণ করা হচ্ছে। এছাড়াও আমরা ফেসবুক থেকে সংগ্রহ করা অর্থে নিয়মিত ইফতার ও কয়েক শতাধিক প্রতিবন্ধী পরিবার গুলোতে ইতিমধ্যে বাজার করে দিয়েছি।

তরমুজ কিনতে আসা হত-দরিদ্র আছিয়া খাতুন (৬০) বলেন, এইবার তরমুজ এখনও খেতে পারিনি। আজ দুই ট্যাকায় বড় একটো তরমুজ কিনছি। এইডা দিয়াই আজ রোজা খুলমু।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

দেশজুড়ে চিরুনি অভিযানে গ্রেপ্তার ১ লাখ ৪১ হাজার

দেশজুড়ে চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭...

অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়কত্বে বড় পরিবর্তনের আভাস...

গান থামিয়ে বললেন ‘আমিও বাবা হয়েছি’

কনসার্টের মঞ্চে দর্শকদের জন্য ব্যতিক্রমী এক আবেগঘন মুহূর্ত উপহার...

বঙ্গভবনে দায়িত্ব পালন শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে...

স্বর্ণের দামে ফের কাটছাঁট

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ...

সর্বশেষ