সুদর্শন আচার্য্য,মদন নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনা মদনে ২৭মার্চ বুধবার রাতে উপজেলার নায়েকপুর ইউনিয়নের মাখনাগ্রামের দুলদুল মুন্সির বাড়ি থেকে খাদ্য-বান্ধব কর্মসূচির ৪২বস্তা চাউল জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটি এম আরিফ।
স্থানীয়এলাকাবাসী সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে দুলদুল মুন্সী খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় সরকারি চাউল কেনা বেচা করত। তিনি বিভিন্ন সময় সরকারি চাউল কিনে অন্যত্র পাচার করার জন্য নিজ বাড়িতে রাখতো।
পরে সেখান থেকে ট্রাকযোগে দেশের বিভিন্ন খাদ্য গোডাউন ওব্যবসায়ীদের কাছে বিক্রি করত।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী (ভূমি) কমিশনারএটিএম আরিফ।
নায়েকপুর ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচি ডিলার বুলবুল মিয়ার ছোট ভাই দুলদুল মিয়ার বাড়ি থেকে ৪২বস্তা চাউল জব্দ করেন। চাউল জব্দ বিষয়ে
(ভারপ্রাপ্ত ইউপি) চেয়ারম্যান মোঃ হাদিস উদ্দিন বলেন,বিষয়টা খুবেই দুঃখজনক। এটা কোনভাবেই কাম্য নয়। মাননীয় প্রধানমন্ত্রী খাদ্য বন্ধ কর্মসূচির আওতায় অসহায় ও হতদরিদ্রদের মাঝে এই চাউল বিতরণ করেন। সরকারি চাউল অবৈধভাবে কিনে বিক্রি করা অন্যায়।
চাউল জব্দ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটি এম আরিফ কালবেলা কে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির ৪২বস্তা চাউল জব্দ করা হয়েছে। জব্দকৃত চাউল মদন উপজেলা খাদ্য গুদামে পাঠানো হয়েছে।


