জহির সিকদার,আশুগঞ্জ(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র্সূযোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটি শুভ সূচনা করা হয়। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন,মুক্তিযোদ্ধা
কমান্ড, আশুগঞ্জ থানা, আশুগঞ্জ প্রেস ক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন স্মৃতিসৌধে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন, পায়েরা ও বেলুন উড়ানো হয়। জাতীয় সঙ্গীত পরিবেশন, কুচকাওয়াজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে যেমন খুঁশি তেমন সাজো,ডিসপ্লে প্রর্দশনী, প্রীতি ফুটবল খেলা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সকল কর্মকর্তাগনের ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার গণকে সংবর্ধনা দেয়া হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন বিষয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মঈন উদ্দিন মঈন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি হানিফ মুন্সি, সহকারী কমিশনার(ভুমি) ক্জি তাহমিনা শারমিন,ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোজাম্মেল হক,সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাছের আহমেদ, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক তোফযেল আলী রুবেল,স্বেচ্ছা সেবক লীগের সভাপতি শাহীন শিকদার সহ বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।উপজেলা কার্যক্রমের পর সংসদ সদস্য আশুগঞ্জ শ্রম কল্যান কেন্দ্রে মেঘনার যুরাজ কর্তৃক আয়োজিত ঈদ সামগ্রী বিতরনী অনুষ্ঠানে যোগদান করেন।
এ সময় উক্ত সংগঠনের সভাপতি ডাঃ মোঃ ফাইজুর রহমান ফয়েজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভাষন দেন সংসদ সদস্য।


