back to top

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বেলাবতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ আহত ৩০

kbctgbd
২৭ মার্চ ২০২৪ ২:৪১ অপরাহ্ণ

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী জেলাঃ

নরসিংদীর বেলাব উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নারায়নপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালকসহ ৩০ জন আহত হয়েছেন। খরব পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে ভৈরব হাইওয়ে থানা পুলিশ। এ সময় বাস দুটি আটক করে থানায় আনা হয়। গুরুতর আহতদের মধ্যে ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় গুরুত্বর আহতরা হলো কাজি পরিবহনের চালক জাকির মিয়া (৪৫), যাত্রী আসমা (৪৫), ইমরান (৩৫), রবিউল (৩৮), জাকির (৫০)। আজ বুধবার (২৭ মার্চ) সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মো. সাজু মিয়া।

বাসের যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী যাত্রীবাহী তিশা পরিবহণ বাসের সাথে ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী কাজি পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। দুই দিক থেকেই আসা বাসের চালকরা বেপোয়ারাভাবে বাস চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মুখোমুখি সংঘর্ষের পর দুটি গাড়িই রাস্তার দুই দিকে থেকে ছিটকে খাদে পড়ে যায়। কাজি পরিবহনের হেলপার হুমায়ুনের দাবী ২৬ জন যাত্রী নিয়ে নারায়নপুর বাসস্ট্যান্ড ক্রস করার সময় তিশা পরিবহণ বিপরীত দিকে থেকে রঙ সাইড দিয়ে এসে আমাদের বাসে মুখোমুখি ধাক্কা দেয়। এতে আমাদের গাড়ির চালকসহ দুই বাসেই প্রায় ৩০ জন আহত হয়েছে।

ভৈরব হাইওয়ে থানার ওসি মো. সাজু মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। বাস দুটি আটক করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে হাইকমিশনে ই-মেইল

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের...

পাসপোর্ট লাগবে না আপা, খাঁচা রেডি আছে: আসিফ মাহমুদ

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও...

নারী সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, আটক স্বামী

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাসভবনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন রাবিয়া...

পাসপোর্ট-এনআইডি পাবেন না শেখ হাসিনা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে কোনো পাসপোর্ট বা...

হানিট্র্যাপের ফাঁদে ফেলে সর্বস্ব লুট

গাজীপুরের পূবাইলে হানিট্র্যাপের ফাঁদে ফেলে এক ব্যক্তিকে জিম্মি করে...

সর্বশেষ