সরকারি সা’দত কলেজে চলছে “ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ-২০২৩” 

মোঃ মুসফিকুর রহমান , সরকারি সা’দত কলেজ প্রতিনিধি।

 

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক ২০২১ সালে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জাতীয় নির্দেশিকার অনুচ্ছেদ ১২ এবং ১৪ অনুযায়ী গত ২৬ অক্টোবর ২০২৩ইং তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী মাউশি (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা) অধিদপ্তরের আওতাধীন সকল সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ২৯ অক্টোবর ২০২৩ইং তারিখ হতে ০৪ নভেম্বর ২০২৩ইং তারিখ পর্যন্ত “ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছনতা সপ্তাহ-২০২৩” পালন করার নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজ সপ্তাহব্যাপী “ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ-২০২৩” পালন করছে। ২৯ অক্টোবর ২০২৩ইং তারিখ হতে পরিচ্ছন্নতার কাজ শুরু হলেও বৃহস্পতিবার (০২ অক্টোবর, ২০২৩ইং) কলেজ প্রাঙ্গনে র‌্যালি, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং মশা নিধন কার্যক্রম করা হয়।

উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন অত্র কলেজর অধ্যক্ষ প্রফেসর সুব্রত নন্দী, উপাধ্যক্ষ প্রফেসর সুলতান আহম্মেদ, শিক্ষক পরিষদ সম্পাদক জনাব মোঃ মোশারফ হোসেন, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ, বিএনসিসি-স্কাউট-রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ।

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছনতার জন্য কলেজ প্রাঙ্গনের ময়লা পরিষ্কার, কলেজ প্রাঙ্গনসহ হল সমূহে মশা নিধন ঔষধ প্রয়োগ করা হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠক প্রিয়