
মোঃ ফজলুর রহমান সুইট, জয়পুরহাট জেলা প্রতিনিধি :
জয়পুরহাটের কালাইয়ে জেলা প্রশাসন জয়পুরহাট কর্তৃক সাধারণ ভোক্তাদের মাঝে ন্যায্য মূল্যে আলু বিক্রয়ের উদ্যেগ কৃষি বিপণ অধিদপ্তরের সহযোগিতায় কালাই আলুহাটিতে সন্ধ্যা ৬ ঘটিকায় ৩৬ টাকার রেটে আলু বিক্রয় কার্যক্রম শুভ উদ্বোধন করেন কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন।
এ সময় উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি আরো উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি জান্নাতুল ফেরদৌস, কালাই পৌর মেয়র রাবেয়া সুলতানা কালাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান এ সময় সাধারণ ক্রেতাগণ লাইন ধরে আলু ক্রয় করেন।এ সময় সাধারণ ক্রেতা গাড়ি চালক আব্দুর ওয়াদুদ বলেন আমরা স্বল্প আয়ের মানুষ বেশি দামে আলু কিনতে কিনতে নাজেহাল হয়ে পড়েছিলাম সরকারের দেওয়া এই অল্প দামে আলু কিনতে পেরে আমাদের খুব উপকার হলো।ন্যায্য মূল্যে আলু বিক্রি ৬ দিন ধরে চলবে।









