শিবালয়ে জামায়াত -বিএনপির ডাকা হরতাল ও অবরোধ কর্মসূচির বিরুদ্ধে আওয়ামীলীগের শান্তি সমাবেশ পালন

মোঃ শামীম মিয়া, ষ্টাফ রিপোর্টার:

মানিকগঞ্জ জেলা শিবালয় উপজেলা পাটুরিয়া ঘাটে জামায়াত -বিএনপির ডাকা ৩ দিনের হরতাল ও অবরোধ কর্মসূচির বিরুদ্ধে শেষ দিনে শান্তি সমাবেশ পালন করেছে জেলা, উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ।

 

২রা নভেম্বর বৃহস্পতিবার সকাল ভোর হতে সন্ধ্যা পর্যন্ত পাটুরিয়া ঘাট থেকে শুরু করে ঢাকা-আরিচা মহাসড়কে, টেপড়া,উথলী, বরংগাইল , মহাদেবপুর সহ বেশ কয়েকটি স্থানে আওয়ামীলীগের এই শান্তি সমাবেশ পালিত হয়।শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এডভোকেট, শিবালয় উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউর রহমান খান (জানু), জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও শিবালয় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহিম খান সহ জেলা, উপজেলা ও স্থানীয় আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের হাজারো নেতৃবৃন্দ।

শান্তি সমাবেশে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এডভোকেট তার বক্তব্যে বলেন, আওয়ামীলীগ সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড স্বাধীনতা বিরোধী দল জামায়াত -বিএনপি সহজে মেনে নিতে পারছে না। তাই সরকার হটানোর কথা বলে তারা আন্দোলনের মাধ্যমে নাশকতা সৃষ্টি করে সরকারের উন্নয়ন কে বাধাগ্রস্ত করতে জ্বালাও পোড়াও অবরোধ কর্মসূচির পালন করছে । সেই সাথে তারা পুলিশ, আনসার, সাংবাদিক সহ সাধারণ মানুষ কে নানা উপায়ে হত্যা করছে।বাংলাদেশের মানুষ তাদের ডাকা অবৈধ হরতাল ও অবরোধ কর্মসূচি মেনে নেইনি । আপনারা সকলেই দেখেছেন আজ শেষ দিনেও সারাদেশে দোকান পাট , অফিস ,আদালত ব্যবসা প্রতিষ্ঠান খোলা ছিল এবং গাড়িঘোড়া স্বাভাবিক ভাবেই চলেছে। তাদের ডাকা হরতাল ও অবরোধ কর্মসূচি সফল হয়নি। তিনি উপস্থিত সকল আওয়ামীলীগ নেতৃবৃন্দদের কে উদ্দেশ্য করে বলেন, যেখানে বিএনপি- জামায়াত নৈরাজ্য সৃষ্টি করবে সেখানেই তাদের কে আমরা ঐক্যবদ্ধ হয়ে কঠোর হস্তে প্রতিহত করব ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেখে যাওয়া আমানত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের অমূল্য সম্পদ। তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন বলেই বাংলাদেশে আজ পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মেট্রো রেল সহ হাজারো প্রকল্প দৃশ্যমান করা সম্ভব হয়েছে। এ সকল উন্নয়ন মূলক কর্মকান্ড স্বাধীনতা বিরোধী দল জামায়াত -বিএনপি সহজে মেনে নিতে পারছে না। এই জন্য সরকার পতনের নামে তারা জ্বালাও পোড়াও আন্দোলন শুরু করেছে। জামায়াত -বিএনপি কে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, সন্ত্রাসী কার্যকলাপ বাদ দিয়ে সাহস থাকলে নির্বাচনে অংশ গ্রহণ করুন । জনপ্রিয়তা যাচাই করুন।আর একটাও গাড়ি ভাঙচুর ও পোড়াতে দেওয়া হবে না। মানুষ যাতে এক স্থান থেকে অন্য স্থানে নিরাপদে যেতে পারে সে ক্ষেত্রে আমরা সদা তৎপর থাকব, আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরাও তাদের কে নিরাপত্তা দিব। নির্বাচন সঠিক সময়েই অনুষ্ঠিত হবে। এতে তারা অংশগ্রহণ করুক আর না করুক, কিছুই যায় আসে না। আওয়ামীলীগ সরকার আবারো ক্ষমতায় আসবে এতে কোন সন্দেহ নেই। কেন না আওয়ামীলীগ সরকার দেশের মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে। আওয়ামী লীগ সরকার গর্ভবতী মায়েদের জন্য গর্ভবতী ভাতা,বয়স্ক মানুষের জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও ছাত্র ছাত্রীদের জন্য উপবৃত্তি চালু করে দেশের মানুষের কল্যাণমূলক কাজ করেছে, যা অন্য সরকার বিগত দিনে পারেনি। শিক্ষার মান উন্নয়নের জন্য বছরের শুরুতেই কোটি কোটি শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বই উপহার দিয়েছে একমাত্র আওয়ামী লীগ সরকার।দেশের উন্নয়নের ধারা কে অব্যাহত রাখতে আমরা সবাই নৌকা মার্কায় ভোট দিব‌ এবং আওয়ামীলীগ সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব‌।

 

পরিশেষে শান্তি সমাবেশে জামায়াত -বিএনপি বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা ও তাদের অবৈধ কর্মসূচিকে প্রতিহত করার আহ্বান জানিয়ে সমাবেশ সমাপ্তি ঘোষণা করেন শিবালয় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউর রহমান খান জানু।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠক প্রিয়