back to top

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজানে যুবদল নেতা হত্যা, আসামির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
১৬ জুন ২০২৬ ৭:১০ পূর্বাহ্ণ
চট্টগ্রামের রাউজানে প্রকাশ্য দিবালোকে গুলি করে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরী (৪৫) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ৮ জন অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

মামলাটি দায়ের করেন নিহতের ভাই ও রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ পিয়ারুল হক চৌধুরী স্বপন।

এজাহারে সিসিটিভি ফুটেজে শনাক্ত হওয়া ৫ জনসহ সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া জাকের মিয়াকেও আসামি করা হয়েছে। মোট ১১ জনের নাম উল্লেখ করে এজাহার গ্রহণের পর মামলা রেকর্ড করে পুলিশ।

এর আগে গত শনিবার দুপুরে রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজারের আশরাফিয়া ফার্মেসির সামনে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুল হক চৌধুরীকে। তিনি রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের প্রয়াত আবদুল খালেকের ছেলে।

পুলিশ জানায়, মামলার অন্যতম আসামি মোহাম্মদ রায়হান চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী। তার বিরুদ্ধে নগর ও জেলায় হত্যা ও বিভিন্ন অপরাধে ১৫টির বেশি মামলা রয়েছে।

রাউজান থানার ওসি সাইফুল ইসলাম বলেন, “ঘটনার সঙ্গে জড়িত সবাইকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের অভিযান চলছে।”

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতার ষড়যন্ত্র!

বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অস্থিতিশীল করতে একটি চক্র পরিকল্পিতভাবে...

বন্যার্তদের জন্য ৫০০ ঘর বানাবেন সালমান খান

আসামে ভয়াবহ বন্যায় ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন হাজারো...

আগস্ট শেষেই আবারও টানা ৪ দিনের ছুটি!

চলতি আগস্ট মাসের শেষ দিকে চাকরিজীবীদের জন্য আবারও টানা...

মেসি-রোনালদোকে হত্যার হুমকি! 

২০২৬ বিশ্বকাপ চলাকালে ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও...

তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফর

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার চট্টগ্রামে আসছেন তারেক...

সর্বশেষ