back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফিরেই গ্রেফতার হবেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক
১২ জুলাই ২০২৬ ৭:৫০ অপরাহ্ণ

মানবতাবিরোধী অপরাধ মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

রোববার (১২ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের (এক্সট্রাডিশন) অনুরোধ জানিয়েছে।

তিনি বলেন, যদি শেখ হাসিনা ভারত সরকারের হেফাজতে থাকেন, তাহলে তার নিজ উদ্যোগে দেশে ফেরার সুযোগ নেই। সেক্ষেত্রে হয় প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে, অথবা অন্য কোনো প্রক্রিয়ায় তাকে দেশে ফেরানো হবে।

চিফ প্রসিকিউটর বলেন, যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে আনা হয়, তাহলে আত্মসমর্পণের সুযোগ থাকবে না। দেশে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই আইন অনুযায়ী তাকে গ্রেফতার করে কারাগারে নেওয়া হবে।

এর আগে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, আগামী ডিসেম্বরে তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। একই সঙ্গে নির্বাসনে থাকা আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতাও তার সঙ্গে দেশে ফিরে আত্মসমর্পণ করবেন বলে উল্লেখ করেন।

এ বিষয়ে প্রশ্ন করা হলে আমিনুল ইসলাম বলেন, সরকার কূটনৈতিকভাবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামি জামিন পেয়েছেন—এমন নজির নেই। ফলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হলে, তার বিরুদ্ধে বিদ্যমান মৃত্যুদণ্ডের রায়ের কারণে প্রথমেই তাকে কারাগারে পাঠানো হবে। এরপর তিনি আপিল করতে পারবেন কি না, সে বিষয়ে আদালত আইন অনুযায়ী সিদ্ধান্ত দেবেন।

উল্লেখ্য, শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন, প্রত্যর্পণ প্রক্রিয়া এবং মামলার পরবর্তী আইনি কার্যক্রম সংশ্লিষ্ট আদালত ও সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ