back to top

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কাঠগড়া থেকে কারাগার—ইনুর ১০ বছরের দণ্ড

নিজস্ব প্রতিবেদক
৩০ জুন ২০২৬ ৯:২৭ পূর্বাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ড ও আন্দোলনকারীদের ওপর হামলায় উসকানির অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (৩০ জুন) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য ছিলেন বিচারপতি মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জন আন্দোলনকারীকে হত্যার নির্দেশ দেওয়া, আন্দোলন দমনে সহিংসতার উসকানি, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া এবং বিভিন্ন ষড়যন্ত্রে সম্পৃক্ত থাকার অভিযোগে ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়।

আটটি অভিযোগে যা ছিল

অভিযোগপত্রে বলা হয়, ২০২৪ সালের ১৮ জুলাই একটি ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ইনু আন্দোলনকারীদের ‘জামায়াত’, ‘সন্ত্রাসী’ ও ‘সাম্প্রদায়িক’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে বলপ্রয়োগের উসকানি দেন।

আরও অভিযোগ করা হয়, ১৯ জুলাই গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনুষ্ঠিত ১৪-দলীয় জোটের বৈঠকে তিনি ‘শুট অ্যাট সাইট’ সিদ্ধান্ত বাস্তবায়নে ভূমিকা রাখেন।

এছাড়া আন্দোলনকারীদের তালিকা প্রস্তুত, প্রশাসনকে নির্দেশ দেওয়া, আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহারের পরিকল্পনা, গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্য, জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের সিদ্ধান্তে অংশগ্রহণ, শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে ষড়যন্ত্রমূলক আলোচনা এবং ৫ আগস্ট কুষ্টিয়ায় ছয় আন্দোলনকারীকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগও আনা হয়।

রাষ্ট্রপক্ষের দাবি, ইনু স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দিতেন এবং আন্দোলন দমনে সহিংস কর্মকাণ্ডে ভূমিকা রাখেন। মামলায় শেখ হাসিনা ও ইনুর কথোপকথনের ট্রান্সক্রিপ্ট ও বিশেষজ্ঞ মতামতও আদালতে উপস্থাপন করা হয় বলে প্রসিকিউশন জানায়।

তদন্ত ও বিচারপ্রক্রিয়া

জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে ইনুকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে বিভিন্ন মামলার পাশাপাশি মানবতাবিরোধী অপরাধের এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

২০২৫ সালের ২৫ মার্চ তদন্ত শুরু করে প্রসিকিউশনের তদন্ত সংস্থা। ১১ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয় এবং ২৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। গত বছরের ২ নভেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।

মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট ১০ জন সাক্ষ্য দেন। রাষ্ট্রপক্ষ ২০ সিরিজের নথি ও পাঁচটি আলামত আদালতে উপস্থাপন করে। অন্যদিকে আসামিপক্ষের হয়ে দুজন সাফাই সাক্ষী সাক্ষ্য দেন।

বিচার চলাকালে ইনু নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন। ট্রাইব্যুনালে দেওয়া ৬৪ পৃষ্ঠার লিখিত বক্তব্যে তিনি অভিযোগগুলোকে ‘কাল্পনিক’, ‘বিদ্বেষপ্রসূত’ ও ‘বানোয়াট’ বলে উল্লেখ করেন। তিনি নিজেকে রাজনৈতিক আক্রোশের শিকার বলেও দাবি করেন।

আসামিপক্ষের আইনজীবীরা খালাস দাবি করলেও দীর্ঘ শুনানি, সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে ট্রাইব্যুনাল ২২ জুন মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখে। পরে ৩০ জুন রায়ে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

১৯৪৬ সালের ১২ নভেম্বর জন্মগ্রহণকারী হাসানুল হক ইনু বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন। ১৯৭২ সালে জাসদ প্রতিষ্ঠার সময় তিনি প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ছিলেন। ২০০২ সাল থেকে দলটির সভাপতির দায়িত্ব পালন করছেন।

২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী হিসেবে কুষ্টিয়া-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে অংশ নিয়ে পরাজিত হয়।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৪ জেলের মরদেহ উদ্ধার

কক্সবাজারের কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায়...

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা: শিক্ষার্থী-অভিভাবকদের তীব্র ক্ষোভ

বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার মধ্যেই দেশজুড়ে অনুষ্ঠিত হয়েছে ২০২৬...

বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

ভারতের দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট না হলেও নয়াদিল্লিতে অনুষ্ঠেয় বিমসটেক...

উপজেলা স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ডায়ালাইসিস সুবিধা

দেশের মানুষের দোরগোড়ায় কিডনি চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের প্রতিটি...

সর্বশেষ