back to top

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান শাহর মৃত্যুর তদন্তে নতুন মোড়

নিজস্ব প্রতিবেদক
২৩ জুন ২০২৬ ৮:২৪ পূর্বাহ্ণ
চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় ৩০ বছর পর তার কথিত হত্যা রহস্য উদঘাটনের লক্ষ্যে কবর থেকে দেহাবশেষ উত্তোলনের যে অনুমতি দেওয়া হয়েছিল, তা বাতিল করেছেন আদালত।

মঙ্গলবার (২৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আগের দেওয়া অনুমতি প্রত্যাহার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান।

মামলার নথি অনুযায়ী, সালমান শাহর মামা ও বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম দেহাবশেষ উত্তোলনের পূর্বের আদেশ বাতিলের আবেদন করেন। ওই আবেদনের শুনানি শেষে আদালত অনুমতি প্রত্যাহার করেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদ গত ২০ মে আদালতে দেহাবশেষ উত্তোলনের আবেদন করেন।

আবেদনে বলা হয়, প্রায় ২৯ বছর পর আদালতের নির্দেশে রমনা থানায় হত্যা মামলা পুনরায় তদন্তাধীন হয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে পুনরায় সুরতহাল ও ময়নাতদন্ত প্রয়োজন বলে উল্লেখ করা হয়।

পরে গত ২৪ মে আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে দেহাবশেষ উত্তোলনের অনুমতি দেন। তবে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায় ১০ জুন।

পরবর্তীতে বাদীপক্ষের আবেদনের পর আদালত বিষয়টি পুনর্বিবেচনা করে আগের অনুমতি বাতিল করেন।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৪ জেলের মরদেহ উদ্ধার

কক্সবাজারের কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায়...

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা: শিক্ষার্থী-অভিভাবকদের তীব্র ক্ষোভ

বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার মধ্যেই দেশজুড়ে অনুষ্ঠিত হয়েছে ২০২৬...

বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

ভারতের দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট না হলেও নয়াদিল্লিতে অনুষ্ঠেয় বিমসটেক...

উপজেলা স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ডায়ালাইসিস সুবিধা

দেশের মানুষের দোরগোড়ায় কিডনি চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের প্রতিটি...

সর্বশেষ