back to top

সোমবার, ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দরে আটক ৬ স্বর্ণের ডিম

নিজস্ব প্রতিবেদক
২ নভেম্বর ২০২৬ ৯:৩৮ পূর্বাহ্ণ

দেশের বাজারে প্রত্যাশিত দাম না পাওয়ায় প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের স্বর্ণ আবার আবুধাবিতে ফিরিয়ে নেওয়ার চেষ্টা! তবে শেষ রক্ষা হয়নি। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দাদের পৃথক অভিযানে আটক হয়েছে ২ কেজি ৭২৮ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের ডিম।

রোববার (১ নভেম্বর) ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১২৭ ফ্লাইটে অভিযান চালিয়ে তিনটি স্বর্ণের ডিম উদ্ধার করা হয়। একই দিন বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় আরও তিনটি স্বর্ণের ডিম।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) জানায়, সন্দেহভাজন যাত্রী মোহাম্মদ মিনহাজকে বিমান থেকে নামিয়ে তল্লাশি করা হয়। পরে তাঁর কাছ থেকে ১ কেজি ৩৬৪ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের ডিম উদ্ধার করা হয়। ফ্লাইটটি সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল।

অন্যদিকে, বোর্ডিং ব্রিজ এলাকায় ফেলে রাখা অবস্থায় উদ্ধার করা হয় একই ওজনের আরও তিনটি স্বর্ণের ডিম। সব মিলিয়ে ছয়টি ডিমের ওজন ২ কেজি ৭২৮ গ্রাম। আটক স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৯১ লাখ টাকা।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, স্বর্ণগুলো এর আগে আবুধাবি থেকে বাংলাদেশে আনা হয়েছিল। কিন্তু দেশের বাজারে প্রত্যাশিত দাম না পাওয়ায় সেগুলো আবার আবুধাবিতে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল।

তবে এই স্বর্ণের পেছনে কারা জড়িত, কীভাবে এগুলো দেশে আনা হয়েছিল এবং পুনরায় বিদেশে নেওয়ার পরিকল্পনায় কারা যুক্ত ছিলেন, তা খতিয়ে দেখছেন কাস্টমস গোয়েন্দারা।

স্বর্ণের প্রকৃত উৎস, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা, সম্ভাব্য চোরাচালান চক্র ও আন্তর্জাতিক যোগাযোগের বিষয়গুলোও তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সিআইডি।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের

পোশাকশিল্পে চলমান অস্থিরতা, বিভিন্ন স্থানে ভাঙচুর ও শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের...

মোটরসাইকেলের নম্বরপ্লেটে বড় পরিবর্তন! 

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট ব্যবহারের নিয়মে পরিবর্তন এনেছে সরকার। এখন...

সৌদিতে দুই বাংলাদেশির ফাঁসি, মরদেহ নিয়ে নীরব রিয়াদ!

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিক নজরুল...

দুই মাথা, চার হাত ও চার পা বিশিষ্ট শিশুর জন্ম

টাঙ্গাইলের গোপালপুরে দুই মাথা, চার হাত ও চার পা...

সৌদি আরবের কাছ থেকে ১০ কোটি টাকা ফেরত পেল বাংলাদেশ

সৌদি আরবে ২০২৬ সালের হজ মৌসুমে ৩৪০ জন বাংলাদেশি...

সর্বশেষ