back to top

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্যোগে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে চট্টগ্রামে বিরোধীদলীয় নেতা

নিজস্ব প্রতিবেদক
১০ জুলাই ২০২৬ ১০:১৬ পূর্বাহ্ণ

টানা মৌসুমি বৃষ্টি, পাহাড়ি ঢল ও ভূমিধসে বিপর্যস্ত চট্টগ্রামের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আজ শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম সফরে আসছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম ও পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চলে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে বহু মানুষের প্রাণহানি ঘটেছে, অসংখ্য পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

সূত্র জানায়, ডা. শফিকুর রহমান শুক্রবার সকালে ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন। প্রথমে তিনি বাঁশখালীর বন্যা ও দুর্যোগকবলিত এলাকা পরিদর্শন করবেন। পরে চট্টগ্রাম মহানগরীতে এসে জুমার নামাজ আদায় শেষে নগরীর কয়েকটি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখবেন।

সফরকালে তিনি বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেবেন এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জামায়াতের নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি চলমান উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রমের সার্বিক পরিস্থিতিও পর্যবেক্ষণ করবেন বলে জানানো হয়েছে।

এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, চট্টগ্রাম বিভাগে গত কয়েক দিনের অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও ভূমিধসের ঘটনায় এ পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটির বিভিন্ন এলাকা।

দুর্যোগ মোকাবিলায় সরকার ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের জন্য নগদ অর্থ, চাল, শুকনো খাবার, শিশু খাদ্যসহ জরুরি ত্রাণ সামগ্রী বরাদ্দ দিয়েছে। প্রশাসন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় জনপ্রতিনিধিরা উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

আরও ছয়টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন

জাতীয় সংসদে মন্ত্রণালয় সম্পর্কিত আরও ছয়টি সংসদীয় স্থায়ী কমিটি...

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৪ জেলের মরদেহ উদ্ধার

কক্সবাজারের কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায়...

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা: শিক্ষার্থী-অভিভাবকদের তীব্র ক্ষোভ

বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার মধ্যেই দেশজুড়ে অনুষ্ঠিত হয়েছে ২০২৬...

বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

ভারতের দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট না হলেও নয়াদিল্লিতে অনুষ্ঠেয় বিমসটেক...

উপজেলা স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ডায়ালাইসিস সুবিধা

দেশের মানুষের দোরগোড়ায় কিডনি চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের প্রতিটি...

সর্বশেষ