back to top

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পাহাড়ধসের মর্মান্তিক ট্র্যাজেডি, দুই জেলায় নিহত ৭

নিজস্ব প্রতিবেদক
৯ জুলাই ২০২৬ ১২:২১ অপরাহ্ণ

টানা কয়েকদিনের ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে বান্দরবান ও কক্সবাজারে পৃথক তিনটি পাহাড়ধসের ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের তিন সদস্য, দুই দম্পতি এবং দুই শিশু রয়েছে। 

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে এসব মর্মান্তিক ঘটনা ঘটে।

সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া (পাগলার ছড়া) এলাকায়।

ভোরে পাহাড় ধসে ঘরের ওপর মাটি চাপা পড়ে একই পরিবারের মো. ইউনুস (৪০), তার স্ত্রী রানু আক্তার (৩৫) ও তাদের পাঁচ বছর বয়সী ছেলে সোলেমান নিহত হন। পরে একই ইউনিয়নের আরেকটি স্থানে পৃথক পাহাড়ধসে স্বামী-স্ত্রী মো. জুয়েল (৩৪) ও কুলছুমা আক্তার (২৫) প্রাণ হারান। স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে মরদেহগুলো উদ্ধার করেন।

অন্যদিকে, কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে পাহাড় ধসে একটি বসতবাড়ি চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় তাদের মা আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

প্রশাসন জানিয়েছে, টানা বৃষ্টির কারণে বান্দরবান, কক্সবাজারসহ পার্বত্য অঞ্চলে পাহাড়ধসের ঝুঁকি এখনও বহাল রয়েছে। ঝুঁকিপূর্ণ পাহাড়ের ঢালে বসবাসকারী মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় প্রশাসনকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

১ আগস্ট থেকে শুরু টাইফয়েড টিকাদান, কারা পাবে

দেশের শিশুদের টাইফয়েড জ্বর থেকে দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করতে...

‘এদের খুঁটির জোর কোথায়? প্রশ্ন জামায়াত আমিরের 

চট্টগ্রাম নগরীর একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও...

‘ফার্মের মুরগি’ স্লোগানে উত্তাল সায়েন্সল্যাব

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন এইচএসসি...

আজ কেমন থাকবে আবহাওয়া?

দেশের বিভিন্ন অঞ্চলে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি...

রহস্যে মোড়া ফুটবলারের মৃত্যু, ৩ দিনেও মেলেনি কারণ

২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষে দেশে ফেরার কয়েক দিনের মধ্যেই...

সর্বশেষ