রাজধানীর গুলশান এলাকা থেকে গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার রাত ১০টার দিকে গুলশানের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার হওয়া আখতারুজ্জামানের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আখতারুজ্জামান গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন মামলার তদন্তের অংশ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হবে। মামলার তদন্তও চলমান রয়েছে।
আরু||খব



