back to top

মঙ্গলবার, ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে সড়কে প্রাণ গেল আইআইইউসির ছাত্রী মাইশার

নিজস্ব প্রতিবেদক
৩ নভেম্বর ২০২৬ ৩:৩৭ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির ধাক্কায় একটি মিনিবাস উল্টে গিয়ে চাপা পড়ে মাইশা মুশফিরাত নামে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনার প্রতিবাদ ও পদচারী-সেতু নির্মাণের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাইশা মুশফিরাত বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বিপরীতে এক সহপাঠীকে নিয়ে লোকাল বাসে ওঠার জন্য অপেক্ষা করছিলেন মাইশা। এ সময় পেছন থেকে একটি লরি ৮ নম্বর রুটের একটি মিনিবাসকে ধাক্কা দেয়। এতে মিনিবাসটি কাত হয়ে উল্টে যায় এবং মাইশা বাসটির নিচে চাপা পড়েন। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুটি লরি পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করে চলছিল। এ সময় একটি লরি থেমে থাকা মিনিবাসটিকে ধাক্কা দিলে সেটি উল্টে পড়ে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোস্তফা মুনির চৌধুরী জানান, দুর্ঘটনায় মাইশাসহ কয়েকজন আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মাইশাকে মৃত ঘোষণা করেন।

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বেলা সাড়ে ১১টার দিকে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ১০ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।

অবরোধে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী শাহ নেওয়াজ চৌধুরী জানান, দুর্ঘটনার আশঙ্কা থেকে দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয় এলাকায় একটি পদচারী-সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন তারা। শিক্ষার্থী নিহতের প্রতিবাদ এবং দ্রুত পদচারী-সেতু নির্মাণের দাবিতে তারা মহাসড়ক অবরোধ করেছেন।

বার আউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট শফিউল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফটক এলাকায় মিনিবাস থেকে নামার কিছুক্ষণ পর ওই ছাত্রীর ওপর বাসটি উল্টে পড়ে। এতে আরও তিনজন আহত হন।

তিনি আরও জানান, স্থানীয় লোকজন লরি দুটি আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লরি দুটি ও দুর্ঘটনাকবলিত মিনিবাসটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়। শিক্ষার্থীদের অবরোধ সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করারচেষ্টা চলছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

নওগাঁ কারাগারে বন্দি অবস্থায় মারা গেছেন কার্যক্রম নিষিদ্ধ বগুড়া...

নভেম্বরের প্রথম দিনেই ২২২ মিলিয়ন ডলার রেমিট্যান্স

দেশে প্রবাসী আয়ের প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি...

গ্যাসের দামে নাভিশ্বাস, সিন্ডিকেটের কাছে জিম্মি ১৮ কোটি মানুষ: নাহিদ

অবৈধ সিন্ডিকেটকে সুবিধা দিতেই সরকার আবারও অযৌক্তিকভাবে এলপিজি গ্যাসের...

কারাগারের ভেতরে জাতীয় ৪ নেতাকে হত্যার ৫১ বছর আজ

আজ ৩ নভেম্বর, জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে...

সর্বশেষ