শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আগামী ২০ অক্টোবর চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় নগরের রহমতগঞ্জের জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম।
সফরসূচি অনুযায়ী, ২০ অক্টোবর সন্ধ্যা ৬টায় জে এম সেন হল পূজামণ্ডপে উপস্থিত হয়ে মণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে তাঁর।
এরপর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউজে পৌঁছে বিরতি নেবেন তিনি। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে সার্কিট হাউজ থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। রাত সাড়ে ৮টায় বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে তাঁর।
চট্টগ্রাম সফরের আগে একই দিন রংপুর ও রাজশাহী সফর করবেন প্রধানমন্ত্রী। সকালে রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ এবং দুপুরে রাজশাহী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। বিকেলে রাজশাহীতে একটি জনসভায় যোগ দেওয়ারও কথা রয়েছে তাঁর।
রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরের মধ্য দিয়ে দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন অঞ্চলের সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।
আরু|



