back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সাইকোপ্যাথ মানেই পুরুষ? ভেঙে গেল বহু বছরের প্রচলিত ধারণা

নিজস্ব প্রতিবেদক
৬ জুলাই ২০২৬ ৫:২৬ অপরাহ্ণ

পুরুষ নয়, নারী সাইকোপ্যাথও হতে পারেন সমান বিপজ্জনক! নতুন গবেষণায় উঠে এলো চমকে দেওয়া তথ্য

সাইকোপ্যাথ শব্দটি শুনলেই সাধারণত আমাদের চোখে ভেসে ওঠে ভয়ংকর কোনো অপরাধী বা সিরিয়াল কিলারের ছবি—যারা বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষ। দীর্ঘদিন ধরে মনোবিজ্ঞানের বিভিন্ন গবেষণাতেও এমন ধারণাই প্রতিষ্ঠিত ছিল যে, সাইকোপ্যাথি মূলত পুরুষদের মধ্যেই বেশি দেখা যায়। তবে সাম্প্রতিক এক গবেষণা সেই দীর্ঘদিনের বিশ্বাসকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।

গবেষকদের দাবি, সমাজে নারী সাইকোপ্যাথের সংখ্যা প্রচলিত ধারণার তুলনায় অনেক বেশি। শুধু তাই নয়, নারী ও পুরুষ সাইকোপ্যাথদের আচরণগত পার্থক্যের কারণেই এতদিন নারীদের একটি বড় অংশ শনাক্তের বাইরে থেকে গেছে।

বিশেষজ্ঞদের মতে, পুরুষ সাইকোপ্যাথরা সাধারণত শারীরিক সহিংসতা, আগ্রাসী আচরণ, ভয়ভীতি প্রদর্শন কিংবা প্রকাশ্য অপরাধমূলক কর্মকাণ্ডে বেশি জড়ায়। ফলে তাদের আচরণ সহজেই মানুষের নজরে আসে। কিন্তু নারী সাইকোপ্যাথদের কৌশল অনেক বেশি সূক্ষ্ম ও মানসিক প্রভাবভিত্তিক।

তারা সরাসরি সহিংসতার পরিবর্তে গুজব ছড়ানো, সম্পর্ক নষ্ট করে দেওয়া, ইমোশনাল ব্ল্যাকমেইল, অন্যকে সামাজিকভাবে হেয় করা, মানুষের আবেগকে নিজের স্বার্থে ব্যবহার করা কিংবা নিজেকে অসহায় বা ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করে পরিস্থিতি নিজের পক্ষে নেওয়ার মতো আচরণে বেশি পারদর্শী হতে পারেন। এসব আচরণ অনেক সময় সামাজিকভাবে ‘স্বাভাবিক’ বলে মনে হওয়ায় তাদের সহজে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

এ কারণেই দীর্ঘদিন ধরে সাইকোপ্যাথি নির্ণয়ের প্রচলিত পদ্ধতিগুলো নারী সাইকোপ্যাথদের সঠিকভাবে শনাক্ত করতে পারেনি। কারণ, এসব মূল্যায়ন পদ্ধতি মূলত পুরুষ অপরাধীদের আচরণ ও বৈশিষ্ট্যকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছিল।

যুক্তরাজ্যের অ্যাংলিয়া রাস্কিন ইউনিভার্সিটি-এর সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য। আগে ধারণা করা হতো, প্রতি ৬ জন পুরুষ সাইকোপ্যাথের বিপরীতে মাত্র ১ জন নারী সাইকোপ্যাথ রয়েছেন। কিন্তু নতুন গবেষণা বলছে, প্রকৃত অনুপাত প্রায় ১.২:১। অর্থাৎ, নারী ও পুরুষের মধ্যে সাইকোপ্যাথির হার ধারণার তুলনায় অনেক বেশি কাছাকাছি।গবেষকদের মতে, এই ফলাফল ভবিষ্যতে মানসিক স্বাস্থ্য মূল্যায়ন ওসাইকোপ্যাথি শনাক্তকরণের পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তনের পথ খুলে দিতে পারে। একই সঙ্গে নারীদের আচরণগত বৈশিষ্ট্য বিবেচনায় রেখে নতুন মূল্যায়ন কাঠামো তৈরির প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, কারও কিছু আচরণ এই প্রতিবেদনে উল্লেখিত বৈশিষ্ট্যের সঙ্গে মিল থাকলেই তাকে ‘সাইকোপ্যাথ’ বলা যাবে না। এটি একটি জটিল ব্যক্তিত্বগত অবস্থা, যা নির্ধারণ করতে প্রশিক্ষিত মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের মূল্যায়ন প্রয়োজন।

ইতি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ