জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ডকে অপর্যাপ্ত মনে করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। সাজা বাড়িয়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আপিলে ১১টি যুক্তি তুলে ধরে ইনুর সাজা বাড়িয়ে সর্বোচ্চ শাস্তি দেওয়ার আবেদন করা হয়েছে। একই সঙ্গে যেসব অভিযোগে ট্রাইব্যুনাল তাকে খালাস দিয়েছেন, সেগুলোতেও সাজা চাওয়া হয়েছে।
প্রসিকিউশনের বক্তব্য, ইনুর বিরুদ্ধে ট্রাইব্যুনালের পর্যবেক্ষণে যেসব গুরুতর বিষয় উঠে এসেছে, তার সঙ্গে ১০ বছরের সাজা সামঞ্জস্যপূর্ণ নয়। অপরাধের ভয়াবহতা, ব্যাপ্তি, নিহত ও আহতের সংখ্যা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আরও কঠোর শাস্তি প্রয়োজন বলে মনে করছে রাষ্ট্রপক্ষ।
প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, আন্তর্জাতিক জুরিসপ্রুডেন্স অনুযায়ী কোনো বেসামরিক সুপিরিয়র নেতার নির্দেশ, প্ররোচনা কিংবা সিদ্ধান্ত অপরাধ সংঘটনের পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এসব বিষয়ও আপিলে তুলে ধরা হয়েছে।
এর আগে ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুকে তিনটি অভিযোগে ১০ বছর করে কারাদণ্ড দেন। তবে সাজাগুলো একসঙ্গে কার্যকর হওয়ায় মোট ১০ বছর কারাভোগ করতে হবে। মামলায় মোট আটটি অভিযোগ আনা হয়েছিল; এর মধ্যে পাঁচটি অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের এই আপিলের ফলে এখন ইনুর সাজা বহাল থাকবে, নাকি তা বাড়িয়ে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে, সেটিই পরবর্তী আইনি প্রক্রিয়ায় নির্ধারিত হবে।
আরু|



