back to top

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাপ্রধান আজিজকে দেশে ফেরাতে ইন্টারপোলে আবেদন

নিজস্ব প্রতিবেদক
১৮ আগস্ট ২০২৬ ১২:২০ অপরাহ্ণ

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

মঙ্গলবার (১৮ আগস্ট) চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, চিফ প্রসিকিউটরের স্বাক্ষর করা চিঠিতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী আজিজ আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এবং পুলিশের ইন্টারপোল ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো_এনসিবির অতিরিক্ত আইজিপিকে অনুরোধ করা হয়েছে।

একই সঙ্গে এ বিষয়ে অগ্রগতি জানাতে এবং প্রয়োজন হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনকে অবহিত করার জন্যও চিঠিতে বলা হয়েছে।

প্রসিকিউশনের অভিযোগ, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযান এবং পরদিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় আজিজ আহমেদ আসামি।

ওই সময় আজিজ আহমেদ বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হন।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, শাপলা চত্বরের মামলায় এই প্রথম কোনো পলাতক আসামিকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, আজিজ আহমেদ বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।

তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন চিফ প্রসিকিউটর। পর্যায়ক্রমে মামলার অন্যান্য পলাতক আসামি যারা বিদেশে অবস্থান করছেন, তাদেরও দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

এর আগে গত ২৭ জুলাই ২০১৩ সালের শাপলা চত্বরের হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়।

ট্রাইব্যুনালে দাখিল করা অভিযোগে শাপলা চত্বর ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। তদন্তে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত করার কথা জানিয়েছে প্রসিকিউশন। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে পাঁচজন এবং কুমিল্লায় একজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

৪১ আসামির তালিকায় শেখ হাসিনা, সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, সাবেক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের পাশাপাশি সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদও রয়েছেন।

এখন ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদনটির পরবর্তী প্রক্রিয়া এবং আজিজ আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ পুলিশের এনসিবির পদক্ষেপের দিকে নজর থাকবে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সরকারি কেনাকাটায় লাগাম, আসছে একক রেট শিডিউল

সরকারি কেনাকাটায় পণ্য ও নির্মাণসামগ্রীর দামে অস্বাভাবিক ফারাক এবং...

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের নজরে আসিফ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

শেহনাজকে ভালোবেসে বুকে এ কী করলেন ভক্ত!

বলিউড অভিনেত্রী শেহনাজ গিল অভিনয়ের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন...

প্রবাসী ভোটারদের জন্য খুলল পোস্টাল ভোটের পথ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে প্রবাসে বসবাসরত ভোটারদের পোস্টাল...

গুলশানে আওয়ামী লীগের মিছিল: গ্রেপ্তার আরও ৪০

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরও ৪০ জনকে...

সর্বশেষ