back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

দেনমোহর আদায়ে নীতিমালা চেয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক
৫ জুলাই ২০২৬ ৯:৪৫ অপরাহ্ণ

বিয়ের সময় নির্ধারিত দেনমোহর আদায়ে একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট আবেদন করা হয়েছে।

রোববার (৫ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফাহমিদা আখতার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।

রিটে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিবকে বিবাদী করা হয়েছে।

আবেদনে বলা হয়েছে, বর্তমানে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ১০ নম্বর ধারায় দেনমোহর নির্ধারণের বিষয়টি উল্লেখ থাকলেও, দীর্ঘ সময় পর দেনমোহর আদায়ের ক্ষেত্রে মূল্য নির্ধারণ, পরিশোধের পদ্ধতি এবং বাস্তবায়ন নিয়ে স্পষ্ট কোনো নীতিমালা নেই। ফলে অনেক ক্ষেত্রে নারীরা প্রকৃত অর্থে তাদের প্রাপ্য আর্থিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

রিটে আদালতের কাছে আবেদন জানানো হয়েছে, কেন মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ১০ নম্বর ধারার অধীনে দেনমোহর আদায়ের বিষয়ে একটি বিস্তৃত নির্দেশিকা বা নীতিমালা প্রণয়ন ও জারির নির্দেশ দেওয়া হবে না—এ মর্মে রুল জারি করা হোক।

প্রস্তাবিত নীতিমালায় বিবাহের এক বছর বা তারও বেশি সময় পর দেনমোহর আদায়ের ক্ষেত্রে কীভাবে দেনমোহরের মূল্য নির্ধারণ করা হবে, কী পদ্ধতিতে তা আদায় করা হবে এবং বাস্তবায়নের উপায় কী হবে—এসব বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা রাখার কথা বলা হয়েছে।

রিটে আরও উল্লেখ করা হয়েছে, এমন নীতিমালা প্রণয়ন করা হলে বিবাহিত নারীদের আর্থিক অধিকার ও স্বার্থ আরও কার্যকরভাবে সুরক্ষিত হবে। একই সঙ্গে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের সংশ্লিষ্ট ধারার বিদ্যমান অস্পষ্টতা দূর হবে এবং দেনমোহর আদায়ে ন্যায়বিচার নিশ্চিত করা সহজ হবে।

রিটের ওপর শিগগিরই হাইকোর্টে শুনানি অনুষ্ঠিত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ