back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনাসহ ১০ জনকে ফেরাতে ইন্টারপোলে দুদকের দৌড়ঝাঁপ

নিজস্ব প্রতিবেদক
২৪ জুন ২০২৬ ৮:০১ পূর্বাহ্ণ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দুর্নীতির মামলার ১০ আসামিকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তালিকায় শেখ হাসিনার পরিবারের সদস্যদের পাশাপাশি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ এবং এস আলম গ্রুপের শীর্ষ ব্যক্তিরাও রয়েছেন।

দুদক সূত্রে জানা গেছে, সম্প্রতি দুর্নীতির মামলায় ইন্টারপোলের সহযোগিতায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেফতার করা হয়। তাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নথিপত্র ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এ ঘটনার পর বিদেশে অবস্থানরত পলাতক আসামিদের দেশে ফেরাতে ইন্টারপোলের রেড নোটিশের কার্যকারিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

দুদকের সহকারী পরিচালক তানজীর আহমেদ গণমাধ্যমকে জানান, দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে।

এছাড়া সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ, তার স্ত্রী রুকমিলা জামান, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, তার স্ত্রী এবং দুই ভাইয়ের বিরুদ্ধেও ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে মতামত দিতে গিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতির সুনির্দিষ্ট ও প্রমাণভিত্তিক অভিযোগ থাকলে বিদেশে অবস্থানরত আসামিদের দেশে ফিরিয়ে আনা সম্ভব। তবে রাজনৈতিক বিবেচনায় অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যর্পণ অনেক সময় জটিল হয়ে ওঠে।

অন্যদিকে, গত ফেব্রুয়ারিতে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশের আবেদন অনুমোদিত হলেও বিভিন্ন আইনি জটিলতার কারণে এখনো ইন্টারপোলের কাছে চূড়ান্ত চিঠি পাঠানো সম্ভব হয়নি বলে জানা গেছে।

দুদকের কর্মকর্তারা মনে করছেন, আন্তর্জাতিক সহযোগিতা ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করা গেলে বিদেশে অবস্থানরত দুর্নীতির মামলার আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচার কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হবে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ