back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্বস্তির ছাপ নিয়ে শুরু জুন

আরু
২ জুন ২০২৬ ২:৪১ অপরাহ্ণ
চলতি জুন মাসে দেশের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি তাপমাত্রা অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে মাসজুড়ে দুই থেকে তিন দফা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হতে পারে। যদিও গত এপ্রিল ও মে মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে এপ্রিল মাসে ৭৫ শতাংশের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়, যা অস্বাভাবিক হিসেবে বিবেচিত।

প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে দেশে গড়ে প্রায় ৪৫৯ মিলিমিটার বৃষ্টি হয়ে থাকে, যা বছরের দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাতের মাস। সবচেয়ে বেশি বৃষ্টি হয় জুলাই মাসে, গড়ে ৫২৩ মিলিমিটার।

এ মাসে একাধিক লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে রূপ নিতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি জুনের শুরু থেকেই মৌসুমি বায়ু দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তার লাভ করতে পারে।

তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও সার্বিকভাবে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। এর ফলে মাসজুড়ে কয়েক দফা তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে জুনের প্রথম দিনেই দেশের বিস্তীর্ণ এলাকায় মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, টাঙ্গাইল, ফরিদপুর, নরসিংদী, গোপালগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, বরিশাল ও ভোলাসহ রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের মোট ৩৪ জেলার ওপর দিয়ে এ তাপপ্রবাহ প্রবাহিত হচ্ছে।

গত মে মাসের আবহাওয়ার চিত্র তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, ওই মাসে স্বাভাবিকের চেয়ে ৭ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে রংপুর বিভাগে সবচেয়ে বেশি, প্রায় ৯৯ শতাংশ বেশি বৃষ্টি রেকর্ড করা হয়। অন্যদিকে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে তুলনামূলক কম বৃষ্টি হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগে বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ