back to top

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইগাতীতে এসএসসি পরীক্ষায় প্রক্সি দেওয়ার দায়ে ৩ জনের জেল জরিমানা

kbctgbd
৫ মার্চ ২০২৪ ১২:২৯ অপরাহ্ণ

মোঃ মুরাদ মিয়া,শেরপুর জেলা প্রতিনিধিঃ

শেরপুরের ঝিনাইগাতীতে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় প্রক্সি দেওয়ার দায়ে দুইজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং জান্নাতুল ফেরদৌস নামের এক শিক্ষার্থীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

৫ মার্চ দুপুরে এসএসসি পরীক্ষার ভেন্যুকেন্দ্র ঝিনাইগাতী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেন।

দন্ড প্রাপ্তরা হলেন- উপজেলার সারিকালিনগর এলাকার আব্দুল মান্নানের ছেলে এনামুল হক (২৪) দিঘীরপাড় এলাকার মো. ছামিউল হকের ছেলে মো. হানিফ (১৯) ও সারিকালিনগর এলাকার জান্নাতুল ফেরদৌস (২১)।

জানা যায়, ভুয়া পরীক্ষার্থী এনামুল হক তার বন্ধু এসএসসি পরীক্ষার্থী শ্রী রতন রবি দাস,মো. হানিফ তার বন্ধু পরীক্ষার্থী মো. বিল্লাল হোসেন ও জান্নাতুল ফেরদৌস তার মা নুরুন্নাহারের পরিবর্তে এসএসসি (ভোকেশনাল) শাখার রসায়ন-২ (১৯২৬) এর প্রক্সি পরীক্ষা দিতে এসেছিল। পরীক্ষার্থীরা উপজেলার আহাম্মদনগর উচ্চ বিদ্যালয়ের এসএসসি (ভোকেশনাল) শাখার শিক্ষার্থী ছিলেন।উপজেলা সহকারী কমিশনার (ভূ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবির বলেন,পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শনে গিয়ে একজন পরীক্ষার্থীর আচরণে সন্দেহ হয়। পরে কেন্দ্র সচিব মো.আব্দুল হামিদের সহায়তায় তখন সব শিক্ষার্থীর কাগজপত্র যাচাই করে এনামুল হক,হানিফ ও জান্নাতুল ফেরদৌস পরীক্ষার্থী সেজে পরীক্ষার্থীদের পরিবর্তে প্রক্সি পরীক্ষা দিচ্ছিল। দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও তাদেরকে ১০০ টাকা করে অর্থদন্ড এবং জান্নাতুল ফেরদৌসকে ১ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

পরিবারের ৫ সদস্য মিলে তরুণীকে হত্যা

ভারতের উত্তর প্রদেশের আলিগড়ে ভিন্ন জাতের এক যুবকের সঙ্গে...

এক যুবককে বিয়ে করলেন তিন বোন!

ভারতের উত্তরপ্রদেশের আমরোহা জেলার একটি বিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক...

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কার্যদিবস আজ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে আজ প্রথম আনুষ্ঠানিক কর্মদিবস শুরু করছেন...

বাংলাদেশিদের জন্য উন্মুক্ত এশিয়ার ৬ দেশ

বিদেশ ভ্রমণের পরিকল্পনায় অনেক সময় সবচেয়ে বড় বাধা হয়ে...

এসএসসি ফল প্রকাশ নিয়ে শিক্ষা বোর্ডের নতুন তথ্য

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন দেশের...

সর্বশেষ