back to top

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুড়ীর মৎস্যচাষীরা অভিজ্ঞতা বিনিময়ে বিশ্বনাথ সফরে

kbctgbd
৪ মার্চ ২০২৪ ৫:৩০ অপরাহ্ণ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মাছের শুটকি উৎপাদনে অভিজ্ঞতা বিনিময় করতে মৌলভীবাজারের জুড়ীর একদল শুটকি উৎপাদনকারী সিলেটের বিশ্বনাথ সফর করেছেন।

জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে, মৎস্য অধিদপ্তর বাংলাদেশ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বাস্তবায়নে কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ এন্ড আ্যাকুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় বিশ্বনাথ উপজেলার মাহতাবপুর, লামাকাজী শুটকি পল্লীতে এই অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়।

জুড়ী উপজেলার সিবিও এর নারী-পুরুষ মিলে ২০ জন মাছ চাষী এই অভিজ্ঞতা বিনিময়ে অংশ নেয়।

গত শনিবার সকালে জুড়ীর একদল শুটকি উৎপাদনকারী মাহতাবপুর শুটকি পল্লীতে দিনব্যাপী এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এ সময় জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মনিরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা মৎস্য অফিসার মো: শাহনেওয়াজ সিরাজী। বিশেষ অতিথি ছিলেন বিশ্বনাথ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন কুমার ধর, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ শফিউল্লাহ প্রমুখ।

মৌলভীবাজার জেলা মৎস্য অফিসার মো: শাহনেওয়াজ সিরাজী বলেন, ‘আমরা ২০ জন শুটকি উৎপাদনকারীকে নিয়ে ভালোভাবে শুটকি উৎপাদনের অভিজ্ঞতার জন্য সফরে নিয়ে এসেছি। এ ধরনের সফর করে শুটকি উৎপাদনকারীরা খুব উপকৃত হবেন পাশাপাশি এই শুটকি পল্লী দেখে উৎপাদনকারীরা শুটকি উৎপাদন করতে আরও আগ্রহী হবে।’

জুড়ী উপজেলা মৎস্য অফিসার মো মনিরুজ্জামান বলেন, ‘জুড়ীর শুটকি উৎপাদনকারী ২০ জন নারী ও পুরুষ মিলে অভিজ্ঞতা বিনিময়ে তাদের খামারে নিয়ে গেছি। জুড়ীতে শুটকি উৎপাদন হয় না, এজন্য মৎস্যচাষীদের শুটকি উৎপাদনের মাধ্যমে স্বাবলম্বী করতে এই অনুষ্ঠান।

বিশ্বনাথের খামার থেকে শুটকি উৎপাদনের বিষয়ে আধুনিক কলাকৌশল সম্পর্কে ভালো এই অভিজ্ঞতা কাজে লাগালে মাছের শুটকি উৎপাদনে ভবিষ্যতে জুড়ীর চাষীরা সফলতা লাভ করবে।

দলের এক সদস্য শিপন বিশ্বাস বলেন, ‘বিশ্বনাথে মাহতাপুর শুটকি পল্লী দেখে ভালো অভিজ্ঞতা হয়েছে। আমরা চাই জুড়ীর মানুষ এরকম শুটকি পল্লী গড়ে তুলে সবাই স্বাবলম্বী হোক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

এক যুবককে বিয়ে করলেন তিন বোন!

ভারতের উত্তরপ্রদেশের আমরোহা জেলার একটি বিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক...

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কার্যদিবস আজ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে আজ প্রথম আনুষ্ঠানিক কর্মদিবস শুরু করছেন...

বাংলাদেশিদের জন্য উন্মুক্ত এশিয়ার ৬ দেশ

বিদেশ ভ্রমণের পরিকল্পনায় অনেক সময় সবচেয়ে বড় বাধা হয়ে...

এসএসসি ফল প্রকাশ নিয়ে শিক্ষা বোর্ডের নতুন তথ্য

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন দেশের...

বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর আজ আনুষ্ঠানিকভাবে বঙ্গভবন ছাড়ছেন...

সর্বশেষ