back to top

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চৌদ্দগ্রামে নিখোঁজের পরদিন বাড়ীর পাশের পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

kbctgbd
২৫ ফেব্রুয়ারি ২০২৪ ২:৪৮ অপরাহ্ণ

জহিরুল ইসলাম সুমন কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে নিখোঁজ হওয়ার পরদিন সকালে বাড়ীর পাশের পুকুর থেকে মোহাম্মদ রাফি (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার পৌরসভাধিন চাঁন্দিশকরা মধ্যমপাড়ার মো: শহীদুল ইসলাম রাজুর বড় ছেলে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার দুপুরে (২৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

নিহতের পরিবার ও থানা সূত্রে জানা গেছে, গত শনিবার বিকাল সাড়ে চারটার পর থেকে রাফিকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরে পরিবারের পক্ষ থেকে একইদিন রাত দশটায় চৌদ্দগ্রাম থানায় এ বিষয়ে একটি নিখোঁজ ডায়েরি (ডায়েরি নং-১২৬৮/২৪) করা হয়। রোববার সকাল ১১টায় পৌরসভাধিন মধ্যম চাঁন্দিশকরায় নিখোঁজ শিশুর বাড়ীর পাশের নোয়া পুকুরের পশ্চিমপাড়ের পাকা ঘাটলার পাশে রাফির লাশ ভাসতে দেখেন হাজী রইচের রহমান নামে প্রতিবেশী এক বৃদ্ধ। পরে স্থানীয়দের সহযোগিতায় নিহতের লাশ উদ্ধার করে বাড়ী নিয়ে আসে পরিবারের লোকজন। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহার নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে শিশু রাফির মৃত্যুতে তার পিতা-মাতা সহ স্বজনদের গগণবিদারী আত্মচিৎকারে যেন আকাশ-বাতাস ভারী হয়ে উঠছে। পরিবার সহ সমগ্র এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহতের পিতা শহীদুল ইসলাম রাজু কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘কারো সাথে আমার কোনো শত্রুতা নেই। আমার ছেলে রাফি নিহত হওয়ার কারণ অনুসন্ধান করে প্রকৃত দোষিদের আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের নিকট আকুল আবেদন জানাই।’

পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর বদিউল আলম পাটোয়ারী জানান, ‘শনিবার বিকালে শিশু রাফি নিখোঁজ হয়। এরপর পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছিলো। রোববার সকালে বাড়ীর পাশের পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেছে।’

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘সংবাদ পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে। থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধিন রয়েছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

মোদির ইনস্টাগ্রাম রিলে বিশ্বরেকর্ড

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ইনস্টাগ্রাম রিল ২৪ ঘণ্টার...

বিশ্বমঞ্চে আলো ছড়িয়ে এবার নতুন মিশনে ভোজিনিয়া

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে ফুটবলপ্রেমীদের নজর কাড়ার পর নতুন ক্লাব...

৩৬ দিন সাগরে, অবশেষে উদ্ধার বাবা-ছেলে

কক্সবাজারের মহেশখালীর জেলেদের উদ্ধার অভিযানে বঙ্গোপসাগর থেকে জীবিত ফিরে...

বিশেষ আয়োজন নিয়ে পর্দায় ফিরছে ‘ইত্যাদি’

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার ধারণ করা হয়েছে নদীঘেরা...

হামের উপসর্গ নিয়ে আরও ৬ মৃত্যু, শনাক্ত ৭৮

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের...

সর্বশেষ