back to top

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে শিবালয়ে ফলসাটিয়া কেশবপট্টি গ্রামে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের সহয়তায় নতুন ঘর পেল আগুনে পুড়ে যাওয়া ভুক্তভোগী আব্দুর রাজ্জাকের পরিবার

kbctgbd
২৩ ফেব্রুয়ারি ২০২৪ ৪:০৬ অপরাহ্ণ

ষ্টাফ রিপোর্টার,মানিকগঞ্জঃ

মানিকগঞ্জ শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে শিবালয় উপজেলা ফলসাটিয়া কেশবপট্টি গ্রামে গত ২৭ ই জানুয়ারি গভীর রাতে আগুনে পুরে নিঃস্ব হয়ে যাওয়া আব্দুর রাজ্জাকের পরিবারকে নতুন ঘর উপহার দিলো শতরুপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন।

আর এ কাজে সহায়তা করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ সোহাগ এবং প্রধান উপদেষ্টা ইতালি প্রবাসী মোহাম্মদ মোজাম্মেল হোসেন মোল্লা সহ সকল সদস্যগণ।

আজ ২৩ ই ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১১ ঘটিকার সময় নতুন ঘড়টি পরিবারের নিকটে হস্তান্তর করে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের কর্তৃপক্ষ।

নতুন ঘর পেয়ে আব্দুর রাজ্জাক ও তার পরিবারের সদস্যরা শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বলেন ,মাস খানেক আগে আগুনে পুড়ে স্বয়-সম্বল সব হারিয়ে ফেলেছিলাম ।মাথা গোঁজার কোন ঠাঁই ছিল না আমাদের। আর আমাদের এই খারাপ সময় এগিয়ে আসে শতরুপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন। এখন আমরা একটা নতুন ঘর পেয়ে খুব আনন্দিত।তাদের এ উপকার আমরা জীবনেও ভুলতে পারব না। আল্লাহ যেন এই ফাউন্ডেশনের সাথে জড়িত সকল সদস্যদেরকে দীর্ঘায়ু দান করেন।

শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ সোহাগ জানান, সমাজে অসহায় মানুষদেরকে আমরা আমাদের ফাউন্ডেশন থেকে সাধ্য মতো নানান ভাবে সাহায্য -সহযোগিতা করার চেষ্টা করি। যা অতীতেও করেছি। ভবিষ্যতে চলমান থাকবে।

শত রুপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ইতালি প্রবাসী মোহাম্মদ মোজাম্মেল হোসেন মোল্লা জানান, গত ২৭ ই জানুয়ারি শিবালয় উপজেলা ফলসাটিয়া কেশবপট্টি গ্রামে আব্দুর রাজ্জাকের বাড়িতে আগুন লেগে সব ঘর পুড়ে ছাই হয়ে যায়‌।

২৮ ই জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ” দৈনিক খবর প্রকাশ”নামক এক পেজে এ নিয়ে সংবাদ প্রচার হলে বিষয়টি আমার নজরে আসে । তখনি আমি আমাদের ফাউন্ডেশনের সভাপতি ও সকল সদস্যদের সাথে পরামর্শ করে ভুক্তভোগী পরিবারকে সাহায্য -সহযোগিতা করার জন্য পদক্ষেপ গ্রহণ করি এবং আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে ১ লক্ষ টাকারও বেশি খরচ করে তাদের একটি নতুন ঘর তৈরি করে দেই।

আমাদের শতরুপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে এমন জনকল্যাণ মূলক কাজ ভবিষ্যতে চলমান থাকবে বলে আমি মনে করি।

নতুন ঘর হস্তান্তর করার সময় উপস্থিত ছিলেন মহাদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান, ফাউন্ডেশনের যুগ্ন মহাসচিব শফিকুল ইসলাম সেতু, সদস্য মোঃ রমজান আলী,এস,এস,সি- ৯৭ ব্যাচের ছাত্র মাহাবুব সেলিম,মাহাবুবুর রহমান মানিক,রফিকুল ইসলাম,মোহাম্মদ আলী,বাংলা ভিশন টেলিভিশনের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক মোঃআকরাম হোসেন, খবর বাংলা ২৪ নিউজ ষ্টাফ রিপোর্টার ও দৈনিক গণকন্ঠ (ডিজিটাল) মানিকগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ শামীম মিয়া, দৈনিক গণজাগরণ পত্রিকার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ মাসুদ চৌধুরী সাঈদ ও শিবালয়-১৮৫০ গ্রুপের এ্যাডমিন সাইফুল ইসলাম সহ প্রমুখ ব্যক্তিবর্গ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

মোদির ইনস্টাগ্রাম রিলে বিশ্বরেকর্ড

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ইনস্টাগ্রাম রিল ২৪ ঘণ্টার...

বিশ্বমঞ্চে আলো ছড়িয়ে এবার নতুন মিশনে ভোজিনিয়া

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে ফুটবলপ্রেমীদের নজর কাড়ার পর নতুন ক্লাব...

৩৬ দিন সাগরে, অবশেষে উদ্ধার বাবা-ছেলে

কক্সবাজারের মহেশখালীর জেলেদের উদ্ধার অভিযানে বঙ্গোপসাগর থেকে জীবিত ফিরে...

বিশেষ আয়োজন নিয়ে পর্দায় ফিরছে ‘ইত্যাদি’

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার ধারণ করা হয়েছে নদীঘেরা...

হামের উপসর্গ নিয়ে আরও ৬ মৃত্যু, শনাক্ত ৭৮

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের...

সর্বশেষ