back to top

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হারবাংয়ে জনসেবা ক্রেডিট ইউনিয়নের ১ম বার্ষিক সাধারণ সভা ও র‍্যাফল ড্র পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন 

kbctgbd
১৯ ফেব্রুয়ারি ২০২৪ ৪:৩৬ পূর্বাহ্ণ

মোঃ সোহেল কক্সবাজার জেলা:

কক্সবাজার চকরিয়া উপজেলা হারবাংয়ে জনসেবা ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হারবাং গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে সহযোগিতার মাধ্যমে সাধারণ মানুষকে প্রতিষ্ঠিত করার প্রত্যয়ে। ২০২১ সালে চকরিয়া উপজেলা হারবাং ইউনিয়নের নোয়া পাড়া গ্রামে গড়ে ওঠে জনসেবা ক্রেডিট ইউনিয়ন। গ্রামের সাধারণ জনগোষ্ঠীর নিজেদের টাকার সঞ্চয় দিয়ে তিল তিল করে গড়ে ওঠে জনসেবা ক্রেডিট ইউনিয়ন। এই ক্রেডিট ইউনিয়ন স্বচ্ছতার মাধ্যমে বিভিন্ন স্কিম এর আওতায় তাদের ৩০০ জন সদস্যদেরকে সেবা দিয়ে যাচ্ছে।

সেই ক্রেডিট ইউনিয়ন জনসেবা ক্রেডিট ইউনিয়ন এর ১ম বার্ষিক সাধারণ সভা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারী ) সকাল সাড়ে দশ টার সময় নোয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে এই সাধারণ সভা জাতীয় সংগীতের সাথে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে কার্যক্রম শুরু হয়। সাধারণ সভায় সমিতির প্রায় ৩০০ শত নারী ও পুরুষ সদস্য অংশ নেয়।

অনুষ্ঠানে নোয়া পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জনসেবা ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুল আলমের সভাপতিত্বে এবং জনসেবা ক্রেডিট ইউনিয়নের সদস্য ও হারবাং পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল কান্তি বড়ুয়ার সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিরেক্টর কালব “জ”

অঞ্চলের আশীষ কুমার দাশ

প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন,কালব জেলা ব্যবস্থাপক বান্দরবান ও কক্সবাজার জেলা সমীর কান্তি দাশ

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহামায়া কো-অপারেটিভ ক্রেডিটের চেয়ারম্যান উত্তম কুমার দে ,কালব উপজেলা ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, হারবাং বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদুর রহমান, পূর্ব হারবাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাব‌ উদ্দিন, হারবাং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের এম ইউপি সদস্য অলিদ বিন ফরহাদ,১ নং ওয়ার্ডের এম ইউপি সদস্য জিন্নাত আলী, হারবাং নোয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগম,হারবাং গ্রামীণ ব্যাংকের ম্যানেজার নুরুল হক, জনসেবা ক্রেডিট ইউনিয়নের ভাইস-চেয়ারম্যান ইমাম হোসেন, সেক্রেটারি জসিম উদ্দিন, ট্রেজারার আজিজুল ইসলাম, ডিরেক্টর মোহাম্মদ মামুন উদ্দিন, ডিরেক্টর রোকন উদ্দিন,সহ জনসেবা ক্রেডিট ইউনিয়নের কর্মকর্তা ও কর্মচারী এবং জনসেবা ক্রেডিট ইউনিয়নের ৩০০ জন সদস্য ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সাধারণ সভায় উপস্থিতিদের স্বাক্ষর গ্রহণ, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, অতিথিদের আসন গ্রহণ, ধর্মীয় গ্রন্থ পাঠ, সভাপতির স্বাগত বক্তব্য, বিগত সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন, ব্যবস্থাপনা পরিষদ, ঋণদান, পর্যবেক্ষণ ও আভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির প্রতিবেদন অনুমোদন,২০২৩-২৪ অর্থ বছরের বাজেট অনুমোদন ও ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশা অনুমোদন।

জানা যায়, চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের জনসেবা ক্রেডিট ইউনিয়ন ২০২১ সালের ১ জানুয়ারী প্রতিষ্ঠিত হয়। ১২ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের সাধারণ সদস্য সংখ্যা প্রায় ৩০০ শত (সকল বিভাগ মিলে)। সমবায় সমিতি’র উজ্জ্বল আরেক দৃষ্টান্ত এই প্রতিষ্ঠানের বর্তমান মূলধন প্রায় ৪৪ লক্ষ টাকা চলমান। সংগঠনটির প্রতিষ্ঠাতা ফরিদুল আলম জানান, “জনসেবা ক্রেডিট ইউনিয়ন” এই স্বপ্ন নিয়ে ‘সদস্যদের জীবন মান উন্নয়নের জন্য গুনগত সেবা নিশ্চিত করন’ উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করে, জনসেবা ক্রেডিট ইউনিয়ন এর আজকের এই সফলতার অংশীদার সংস্থাটির সকল সাধারণ সদস্য, পরিচালনা কমিটি ও কর্মকর্তা কর্মচারীরা। আরো নতুন নতুন হাতে নিয়ে জনসেবা এগিয়ে যাবে এই স্বপ্ন আমাদের। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ফরিদুল আলম বলেন, জনসেবা বর্তমানে হারবাং ইউনিয়নের পাশাপাশি সমগ্র চকরিয়া উপজেলা কাজ করার আশা রাখছি লাভজনক এই প্রতিষ্ঠানটি প্রতি বছর সাধারণ সদস্যদের মাঝে তাদের লভ্যাংশ বন্টন করে দেয় হবে। আমাদের চলমান সেবা সমূহ শেয়ার ও মূলধন সংগ্রহ, সাধারণ সঞ্চয়, শিশু সঞ্চয়, ডিপিএস, লাখপতি সঞ্চয়, বাধ্যতামূলক সঞ্চয়, উৎসব সঞ্চয়, প্রতিষ্ঠানিক সঞ্চয়, এফডি আর, মাসিক মূনাফা সঞ্চয় আমানত, পেনশন সঞ্চয় স্কীম, দৈনিক সঞ্চয়, ঝুঁকি মোকাবেলা সঞ্চয়, স্বপ্ননীড় সঞ্চয়, লাইভ সার্বিস বেনিফিট, বীমা সুবিধা, চিকিৎসা সহায়তা, বৃত্তি ও প্রশিক্ষণ। শরীয়া ভিত্তিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত নতুন প্রস্তাবনা ও ভবিষ্যত পরিকল্পনা অনুমোদন, র‍্যাফল ড্র, পুরস্কার বিতরন, অতিথির বক্তব্যের শেষে অনুষ্টানের সভাপতি অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সাহাবুদ্দিনের বিচার দাবিতে রাজপথে প্রতিবাদ

রাজধানীতে সদ্য পদত্যাগকারী সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তার ও...

‘জাতির ঘাড় থেকে কালো ছায়া সরে গেছে’

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগকে স্বাগত জানিয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয়...

উল্টো রথে ফিরলেন জগন্নাথ, উৎসবে মেতেছে সারাদেশ

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো...

বন্যার ধাক্কায় নুইয়ে পড়ল চট্টগ্রামের খামার খাত

সাম্প্রতিক বন্যায় চট্টগ্রাম বিভাগের প্রাণিসম্পদ খাতে প্রায় ৭৭ কোটি...

রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণের পর সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির...

সর্বশেষ