back to top

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে পুত্র সন্তানের আশায় স্ত্রীকে পরিকল্পিত খুনের অভিযোগ 

kbctgbd
১৬ ফেব্রুয়ারি ২০২৪ ৩:৪৪ পূর্বাহ্ণ

শেরপুর জেলা সংবাদদাতা :

শেরপুরে পুত্র সন্তানের আশায় একটি নার্সিং হোমে নিয়ে গর্ভপাতের নামে পরিকল্পিতভাবে ৬ মাসের গর্ভবতী স্ত্রীকে হত্যার অভিযোগ করেছে স্বজনরা। এঘটনায় নার্সিংহোমের মালিক বিপ্লব আহমেদ ও তার স্ত্রী নাজনীনকে আটক করেছে পুলিশ। এমন নির্মম ঘটনার বিচার দাবী করেছেন স্থানীয়রা।

শেরপুর জেলা সদরের পাকুড়িয়া ইউনিয়নের তিলকান্দি গ্রামের জয়নাল আবেদীন তার কন্যা রেহানা আক্তারকে বিয়ে দেন একই গ্রামের আশরাফ আলীর ছেলে আরিফুল ইসলাম মনসুরের সাথে। বিয়ের পর তাদের ঔরসে তিনটি মেয়ে সন্তান জন্ম গ্রহণ করে। এরপর থেকে ছেলে সন্তানের জন্য স্ত্রী রেহানা আক্তারের ওপর নির্যাতন চালীআসছিল স্বামী আরিফুল ।

স্বামীকে সন্তুষ্ট করতে ছেলে সন্তানের আশায় আবারও সন্তান নেন রেহানা। ছয়মাসের গর্ভবতী এ নারী সম্প্রতি আল্টাসনোগ্রাম করে জানতে পারেন আবারও তার গর্ভে মেয়ে সন্তানই রয়েছে।

এরপর থেকেই আবারও স্বামী আরিফুলের নির্যাতন শুরু হয় রেহানার ওপর। তাকে চাপ প্রয়োগ করে পূর্ব পরিকল্পিতভাবে ১৪ ফেব্রুয়ারী রাতে জেলা শহরের মারিয়া নার্সিং হোমে নিয়ে ডাক্তার ছাড়াই ওই ক্লিনিকের মালিক বিপ্লব আহমেদ তার স্ত্রী নার্স নাজনীন ও দালাল আসমানী মিলে রেহানার গর্ভপাত করায়। এসময়ই তার মৃত্যু হয়। পরে দ্রুত রেহানার মরদেহ আরিফুলের বাড়িতে নিয়ে দাফন করার প্রস্তুতি গ্রহণ করে। টেরপেয়ে রেহানার পরিবারের লোকজম পুলিশ নিয়ে এসে মরদেহ উদ্ধার করে নিয়ে ময়না তদন্ত করে।

এঘটনাকে পরিকল্পিত হত্যা বলে বিচার চেয়ে রেহানার স্বামী আরিফুল ইসলাম মনসুর, মারিয়া নার্সিং হোমেের মালিক বিপ্লব আহমেদ, তার স্ত্রী ও শেরপুর জেলা হাসপাতালের নার্স নাজনীন, দালাল আসমানীসহ চারজনের বিরুদ্ধে শেরপুর সদর থানায় এজাহার দিয়েছে রেহানার বাবা জয়নাল আবেদীন। পরিবারের পক্ষ থেকে বিচারও দাবী করেছেন।

পূত্র সন্তানের আশায় এমন নির্মম এ হত্যাকান্ডের বিচার দাবী মানবাধিকার ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাদের।

রেহানার বাবা জয়নাল আবেদীন বলেন, আমার মেয়েকে ছেলে সন্তানের জন্য আমার মেয়েকে অনেক নির্যাতন করেছে। পরিকল্পিতভাবে আমার মেয়েরে খুন করেছে আমি এর কঠিন বিচার চাই।

তার ভাই নাজমুল হক বলেন, আমার বোনক অনেক নির্যাতন করেছে। সে আবার বিয়ে করার জন্য আমার বোনকে হত্যা করেছে। আমরা এর বিচার চাই।

মানবাধিকার সংগঠন আমাদের আইনের জেলা সাধারণ সম্পাদক নাজমূল ইসলাম ও স্বেচ্ছা সেবী সংগঠন আজকের তারুন্যের সভাপতি রবিউল ইসলাম রতন বলেন, এটা একটা পরিকল্পিত হত্যাকান্ড। ছয়মাসের গর্ভবতী মহিলাকে এভোশন করাতে ডাক্তার প্রয়োজন। ডাক্তার ছাড়া এমন কাজ করেই এ মহিলাকে হত্যা করা হয়েছে। আমরা এর বিচার দাবী করেছি।

ডাক্তার ছাড়া এমন গর্ভপাত ঘটানো বিধি সম্মত নয় বলে জানালেন শেরপুর জেলা হাসপাতাল আরএমও মো: খায়রুল কবির সুমন। তিনি জানান ময়নাতদন্তের পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে, কীভাবে তার মৃত্যু হয়েছে।

শেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: এমদাদুল হক বলেছেন, এঘটনায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুইজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সাহাবুদ্দিনের বিচার দাবিতে রাজপথে প্রতিবাদ

রাজধানীতে সদ্য পদত্যাগকারী সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তার ও...

‘জাতির ঘাড় থেকে কালো ছায়া সরে গেছে’

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগকে স্বাগত জানিয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয়...

উল্টো রথে ফিরলেন জগন্নাথ, উৎসবে মেতেছে সারাদেশ

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো...

বন্যার ধাক্কায় নুইয়ে পড়ল চট্টগ্রামের খামার খাত

সাম্প্রতিক বন্যায় চট্টগ্রাম বিভাগের প্রাণিসম্পদ খাতে প্রায় ৭৭ কোটি...

রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণের পর সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির...

সর্বশেষ