back to top

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটপাত উদ্ধার করায় মেয়রকে ধন্যবাদ জানালেন ব্যবসায়ীরা

kbctgbd
১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ

নিউমার্কেট মোড় থেকে ফলমন্ডিতে উচ্ছেদ অভিযান চালিয়ে ফুটপাত, রাস্তা, নালা উদ্ধার করায় চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীকে ধন্যবাদ জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।

বৃহস্পতিবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় মেয়রকে ধন্যবাদ জানিয়ে ব্যবসায়ীরা কোন চাপের মুখেই যাতে এ অভিযান বন্ধ না হয় সে দাবি জানান।

সভায় ব্যবসায়ী নেতারা বলেন, চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল সাহসিকতার সাথে নিউমার্কেট মোড় থেকে ফলমন্ডিতে উচ্ছেদ অভিযান চালানোয় জনগণ ও প্রকৃত ব্যবসায়ীরা স্বস্তির নি:শ্বাস ফেলেছে। আমরা ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স নিয়ে, সরকারকে লক্ষ লক্ষ টাকা ট্যাক্স দিয়ে ব্যবসা করতে বসেছি। কিন্তু হকার নেতা নামে কিছু চাঁদাবাজের কাছে আমরা জিম্মি হয়ে ছিলাম। চট্টগ্রামের লক্ষ-লক্ষ মানুষ এদের কাছে জিম্মি হয়ে ফুটপাতে হাটতে পারতনা। আপনি উচ্ছেদ অভিযান চালিয়ে ফুটপাত মুক্ত করায় নিউ মার্কেট এলাকায় ব্যবসার আড়ালে যে চুরি-ছিনতাই হত তা বন্ধ হয়ে গেছে।

“নিউ মার্কেট মোড়ে অতীতে প্রশ্রয় পেয়ে ধীরে ধীরে টেরীবাজারের আশে পাশেও একটি চক্র চাঁদার বিনিময়ে হকার বসাচ্ছে। চট্টগ্রামের আরো বিভিন্ন এলাকায় এই চক্রটি ফুটপাতসহ সরকারি ভূমি দখল করছে। তাদের উচ্ছেদ করতে বললে তারা পুনর্বাসনের দাবি জানায়। তাদের যতই পুনর্বাসন করা হোক হকার ব্যবসার আড়ালে রাস্তা-ফুটপাত দখল বন্ধ হবেনা। কারণে দখলের মধ্যে একটা মধুর হাড়ি আছে। চাঁদাবাজীর মধুর হাড়ি ভেঙে দিতে হবে। আমরা জানি উচ্ছেদ অভিযান ঠেকাতে একটি অপশক্তি মেয়রসহ প্রশাসনের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে। তবে, চট্টগ্রামের প্রকৃত ব্যবসায়ীরা মেয়র মহোদয়ের সাথে আছেন।

ব্যবসায়ীদের বক্তব্য শোনার পর মেয়র রেজাউল বলেন, উচ্ছেদ অভিযান বন্ধ করতে অনেক হুমকি-ধামকি আসছে, কিন্তু কোন লাভ হবেনা। আমি পদ-পদবির ধার ধারিনা। আল্লাহ দিলে পদ থাকবে, নইলে থাকবেনা। কিন্তু কোন অন্যায়ে কম্প্রোমাইজ করবনা। প্রয়োজনে শুক্র-শনিবারে হলিডে মার্কেট করে দিব অন্য কোন স্থানে, কিন্তু ফুটপাতে না।

পুনর্বাসন প্রসঙ্গে মেয়র বলেন, হকারদের পুনর্বাসনে জহুর হকার মার্কেট গড়ে তোলা হয়েছিল, কিন্তু সেখানে এখন কয়জন হকার আছে? হকাররা ব্যবসা করুক। কিন্তু ফুটপাত দখল করে হকাররা বসতে পারবেনা। দিনেও না, সন্ধ্যায়ও না। আমাদের দাবি একটাই, দখলমুক্ত ফুটপাত চাই। ফুটপাতে হকার থাকবেনা, এটাই ফাইনাল।

এসময়ে মেয়র আমি ফুটপাত রক্ষায় ব্যবসায়ীদের এবং গণমাধ্যমের সহযোগিতা চান। সভায় বক্তব্য রাখেন তামাকুমণ্ডি লেইন বণিক সমিতির সভাপতি সরওয়ার কামাল ও সাধারণ সম্পাদক আহমদ ফরির দুলাল, রিয়াজউদ্দীন বাজার বনিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম, টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দীন, চিটাগং মেট্রোপলিটন শপ ওনার্স এসোশিয়েশন সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক মনজুর আলম চৌধুরী, চট্টগ্রাম বৈদ্যুতিক সরঞ্জাম গ্রুপের সভাপতি-ইলিয়াছ খাঁন আইয়ুব, আগ্রাবাদ সিঙ্গাপুর ব্যংকক মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি সালেহ আহমদসহ নগরীর বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের ইতিহাসের সবচেয়ে বড় উচ্ছেদ অভিযানের মাধ্যমে নিউমার্কেট মোড় থেকে ফলমন্ডি অবৈধ দখলদারমুক্ত করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সাহাবুদ্দিনের বিচার দাবিতে রাজপথে প্রতিবাদ

রাজধানীতে সদ্য পদত্যাগকারী সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তার ও...

‘জাতির ঘাড় থেকে কালো ছায়া সরে গেছে’

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগকে স্বাগত জানিয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয়...

উল্টো রথে ফিরলেন জগন্নাথ, উৎসবে মেতেছে সারাদেশ

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো...

বন্যার ধাক্কায় নুইয়ে পড়ল চট্টগ্রামের খামার খাত

সাম্প্রতিক বন্যায় চট্টগ্রাম বিভাগের প্রাণিসম্পদ খাতে প্রায় ৭৭ কোটি...

রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণের পর সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির...

সর্বশেষ