back to top

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ৫টি ইভেন্টে চ্যাম্পিয়ন কোয়ান্টাম কসমো স্কুল

kbctgbd
১৩ ফেব্রুয়ারি ২০২৪ ৬:৩৫ পূর্বাহ্ণ

রুশমী আক্তার, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

৫২ তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় ৭টি ইভেন্টে অংশ নিয়ে ৫টিতে চ্যাম্পিয়ন হয় কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষার্থীরা। চ্যাম্পিয়ন হওয়া ইভেন্টগুলো হলো টেবিল টেনিস বালক (একক), টেবিল টেনিস বালক (দ্বৈত), টেবিল টেনিস বালিকা (একক), ভলিবল বালক ও বাস্কেটবল বালিকা দল। এবং বাকি ২টি ইভেন্ট টেবিল টেনিস বালিকা (দ্বৈত) ও ভলিবল বালিকা দল রানার্স আপ হয়।

এবার ১১ জানুয়ারি উপজেলা পর্যায়ে শীতকালীন প্রতিযোগিতার এই আসর শুরু হয়। তারপর ধারাবাহিকভাবে জেলা, উপ-অঞ্চল, অঞ্চল ও শেষে ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয় রাজশাহীতে। ১২ ফেব্রুয়ারি ৫২ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রাজশাহী শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. অলীউল আলম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। এর আগে ৭ ফেব্রুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উল্লেখ্য, শীতকালীন আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ গত কয়েক বছর ধরে বরাবরই ভালো ফলাফল করে আসছে। ভলিবল ইভেন্টে এই স্কুলের বালক দল টানা ৬ বার জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করে। এছাড়াও টেবিল টেনিস বালক (দ্বৈত) খেলায় জাতীয় চ্যাম্পিয়ন হয় টানা ৮ বার। আর টেবিল টেনিস বালিকা (একক) ইভেন্টে এবং বাস্কেটবল বালিকা দল পর পর ৩ বার জাতীয় চ্যাম্পিয়ন হয়ে হ্যাট্রিক শিরোপা অর্জন করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সাহাবুদ্দিনের বিচার দাবিতে রাজপথে প্রতিবাদ

রাজধানীতে সদ্য পদত্যাগকারী সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তার ও...

‘জাতির ঘাড় থেকে কালো ছায়া সরে গেছে’

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগকে স্বাগত জানিয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয়...

উল্টো রথে ফিরলেন জগন্নাথ, উৎসবে মেতেছে সারাদেশ

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো...

বন্যার ধাক্কায় নুইয়ে পড়ল চট্টগ্রামের খামার খাত

সাম্প্রতিক বন্যায় চট্টগ্রাম বিভাগের প্রাণিসম্পদ খাতে প্রায় ৭৭ কোটি...

রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণের পর সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির...

সর্বশেষ