back to top

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে বাংলা ইশারা ভাষা দিবস পালিত

kbctgbd
৭ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৪৮ পূর্বাহ্ণ

মোঃ মুরাদ মিয়া,শেরপুর জেলা প্রতিনিধিঃ

“বাংলা ইশারা ভাষার প্রসার করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্য নিয়ে শেরপুরে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতর আয়োজনে ৭ ফেব্রুয়ারি বুধবার সকালে দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এক বর্ণাঢ্য র‌্যালি উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। পরে র‌্যালিটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপ-সচিব মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয় তুলশীমালা ট্রেনিং কাম-কম্পিউটার ল্যাব সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন শেরপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। এসময় তিনি বলেন, ভাষা আন্দোলনের মাসে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এসময় তিনি সবক্ষেত্রে বাংলা ইশারা ভাষার ব্যবহার এবং শ্রবণ প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধীদের প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান।

জেলা সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী মোঃ শরাফত আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাব সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক জিএইচ হান্নান, বিটিভির জেলা প্রতিনিধি দেবাশীষ ভট্টাচার্য্য, বাকপ্রতিবন্ধী ও তৃপ্তি টেইলার্স এর স্বত্বাধিকারী নন্দ পাল প্রমুখ।

এসময় সদর উপজেলা সমাজসেবা অফিসার আরিফুর রহমান, সাংবাদিক রফিক মজিদ, জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, যুব রেড ক্রিসেন্ট সদস্যসহ প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

আবারও বিশ্বকাপ ফাইনাল!

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০...

চসিকে রদবদল, দুই প্রকৌশলীর বদলির নির্দেশ

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) দুই প্রকৌশলীকে ময়মনসিংহ ও রংপুর...

চট্টগ্রামের বাজারে ১৫৫ কেজির কোরাল

চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি মাছ বাজারে বিক্রির জন্য আনা...

স্কুলের টিফিনে মিলল ধারালো ব্লেড, তদন্তে প্রশাসন

বরিশালের গৌরনদী পৌর এলাকার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি...

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা কবে? মিলল চূড়ান্ত ঘোষণা

বন্যা পরিস্থিতির কারণে স্থগিত থাকা চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক...

সর্বশেষ