back to top

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিকসহ আটক কিশোরীর থানায় বিষপান

kbctgbd
৫ ফেব্রুয়ারি ২০২৪ ৩:৪১ অপরাহ্ণ

আকিম উদ্দিন, রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর তানোর থানায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় বিষপান করেছে এক কিশোরী। পরে হাসপাতালে নিয়ে ওয়াশ করে তাঁকে সুস্থ করে তোলা হয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।রোববার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় তানোর থানায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, তানোর পৌরশহরের একটি গ্রামের বাসিন্দা ওই হিন্দু কিশোরী আসন্ন এসএসসি পরীক্ষার্থী। সম্প্রতি উপজেলার বনকেশর গ্রামের আলামিন (২৫) নামের এক সন্তানের বাবার সঙ্গে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে প্রেমে জড়িয়ে পড়ে সে।

গত ২ ফেব্রুয়ারি গভীর রাতে প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় ওই কিশোরী। এ ঘটনায় মেয়েটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়। পুলিশ আলামিন এবং ওই কিশোরীকে ঢাকা থেকে আটক করে রোববার বিকেলে থানায় নিয়ে আসে।

থানায় নারী ও শিশু ডেস্কে রাখা হয় কিশোরীকে, আর হাজতখানায় রাখা হয় আলামিনকে। আলামিনকে রেখে পরিবারের সঙ্গে যেতে ওই কিশোরীকে চাপ দেয় পরিবার ও পুলিশ। এ সময় কৌশলে বাথরুমে গিয়ে কিশোরী সঙ্গে থাকা বিষের বোতল থেকে পান করে।

টের পেয়ে পুলিশ দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পেট ওয়াশ করে বিষ বের করে ফেলেন। প্রাণে বেঁচে যায় কিশোরী। তাকে ভর্তি করিয়ে চিকিৎসকেরা পর্যবেক্ষণে রেখেছেন।

চিকিৎসাধীন ওই কিশোরী বলে, ‘আমি আলামিনকে ভালোবাসি। তার সঙ্গেই যেতে চাই।’

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে আলামিন নামের এক যুবক ও কিশোরীকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে থানার মধ্যে একটি দুর্ঘটনা ঘটে। ওই কিশোরীর পেট ওয়াশ করে বিষ বের করে ফেলা হয়েছে। আপাতত সে সুস্থ আছে। এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

আবারও বিশ্বকাপ ফাইনাল!

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০...

চসিকে রদবদল, দুই প্রকৌশলীর বদলির নির্দেশ

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) দুই প্রকৌশলীকে ময়মনসিংহ ও রংপুর...

চট্টগ্রামের বাজারে ১৫৫ কেজির কোরাল

চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি মাছ বাজারে বিক্রির জন্য আনা...

স্কুলের টিফিনে মিলল ধারালো ব্লেড, তদন্তে প্রশাসন

বরিশালের গৌরনদী পৌর এলাকার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি...

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা কবে? মিলল চূড়ান্ত ঘোষণা

বন্যা পরিস্থিতির কারণে স্থগিত থাকা চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক...

সর্বশেষ