back to top

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নোবিপ্রবির ইইই বিভাগের ৩য় ব্যাচের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

kbctgbd
৫ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৪২ অপরাহ্ণ

মো. নাঈমুর রহমান,নোবিপ্রবি প্রতিনিধিঃ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ৩য় ব্যাচের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৫ ফেব্রুয়ারি ২০২৪) বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.দিদার-উল-আলম।

ইইই বিভাগের চেয়ারম্যান সুব্রত ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আশিকুর রহমান খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বিপ্লব মল্লিক এবং নোবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও প্রক্টর অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান রিমন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্য নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, আজ যাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হলো তাদের সবার প্রতি শুভকামনা। জীবনে কখনও হতাশ হলে চলবেনা, দেশের জন্য কাজ করতে হবে এবং একজন আদর্শ নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। নোবিপ্রবির দূত হিসেবে তোমরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এই প্রত্যাশা করি।

প্রসঙ্গত গত, ৩১ জানুয়ারি থেকে ০১ ফেব্রুয়ারি ২০২৪ নোবিপ্রবিতে ইইই-ডে অনুষ্ঠিত হয়। এতে মোট ৭টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বমোট ১৮৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। আজকের অনুষ্ঠানে উক্ত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

গোপনে নারীদের ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল, স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি

বরিশালের উজিরপুরে বাসাবাড়িতে নারীদের গোপনে আপত্তিকর ভিডিও ধারণ এবং...

ইউপি নির্বাচনের প্রথম ধাপে ভোট হবে ১ হাজার ৫০ এলাকায়

দেশজুড়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন...

সড়কে এক দুর্ঘটনাতেই শেষ পুরো পরিবার, ৭ বছরে নিশ্চিহ্ন ৩০০ পরিবার

দেশের সড়কে প্রতিদিনই ঝরছে প্রাণ। তবে সবচেয়ে ভয়াবহ চিত্র...

বান্দরবানের পাহাড়ি ঝিরিতে মিলল যুবদল নেতার রক্তাক্ত মরদেহ

বান্দরবান জেলা শহরের একটি পাহাড়ি ঝিরি থেকে শরীফ (৩৮)...

আর মাত্র কয়েক দিন; ১৩ নভেম্বর ধ্বংস হবে পৃথিবী!

৬৬ বছর আগে করা এক ভবিষ্যদ্বাণী ঘিরে আবারও শুরু...

সর্বশেষ