back to top

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোবিপ্রবিতে শরীরচর্চা শিক্ষা বিভাগের সংবাদ সম্মেলন

kbctgbd
৪ ফেব্রুয়ারি ২০২৪ ২:০৮ অপরাহ্ণ

মো. নাঈমুর রহমান, নোবিপ্রবি প্রতিনিধিঃ

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের দল ঘোষণাসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রথমবারের মত সংবাদ সম্মেলনের আয়োজন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শরীরচর্চা শিক্ষা বিভাগ।

রবিবার (৪ ফেব্রুয়ারী) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভিডিও কনফারেন্সিং কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আনিসুজ্জামান রিমন, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান, শরীরচর্চা বিভাগের পরিচালক মো. রুবেল মিয়া, উপ-পরিচালক সঞ্জীব কুমার দে ও মাহমুদুর রহমান রিয়াজ এবং সহকারী পরিচালক নাজমুন নাহার বিউটিসহ অন্যরা।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শরীরচর্চা বিভাগের দায়িত্বরতরা। বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আজিজুল হাকিমকে অধিনায়ক ও সমুদ্র বিজ্ঞান বিভাগের রাকিবুল হাসানকে সহ-অধিনায়ক করে ১৬ সদস্য বিশিষ্ট দল ঘোষণা করা হয় সংবাদ সম্মেলনে। আগামী ৭ ও ৯ তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে বুটেক্স ও বুয়েটের সাথে ২ টি ম্যাচ খেলবে ক্রিকেট দলের নতুন এই স্কোয়াড।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আনিসুজ্জামান রিমন আসন্ন আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টে যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা থেকে দূরে থাকার জন্য খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান।

এছাড়াও সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন বিভাগটির দায়িত্বরতরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

আবারও বিশ্বকাপ ফাইনাল!

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০...

চসিকে রদবদল, দুই প্রকৌশলীর বদলির নির্দেশ

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) দুই প্রকৌশলীকে ময়মনসিংহ ও রংপুর...

চট্টগ্রামের বাজারে ১৫৫ কেজির কোরাল

চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি মাছ বাজারে বিক্রির জন্য আনা...

স্কুলের টিফিনে মিলল ধারালো ব্লেড, তদন্তে প্রশাসন

বরিশালের গৌরনদী পৌর এলাকার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি...

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা কবে? মিলল চূড়ান্ত ঘোষণা

বন্যা পরিস্থিতির কারণে স্থগিত থাকা চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক...

সর্বশেষ