back to top

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিংগাইরে দু’দফায় হামলা পুলিশের উপস্থিতিতে ৩ প্রতিবন্ধীর বাবাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

kbctgbd
৪ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৫৫ অপরাহ্ণ

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ

মানিকগঞ্জের সিংগাইরে এক নারী হত্যার রেশ না কাটতেই আবারো অপর এক ঘটনায় দু’দফায় হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশের উপস্থিতিতেই ৩ প্রতিবন্ধীর বাবাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে দু’গ্রুপের আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’দফায় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। এদের মধ্যে আব্দুল কুদ্দুস (৫২) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত কুদ্দুস উপজেলার চান্দহর ইউনিয়নের আটিপাড়া গ্রামের মৃত মিনাজ উদ্দিনের পুত্র। পেশায় তিনি একজন বাঁশ ও কাঠ ব্যবসায়ী।

তবে স্থানীয় অনেকেই ধারণা করছেন রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এ হত্যাকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে। খুন হওয়া কুদ্দুস সদ্য সমাপ্ত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলুর সমর্থক। অপরদিকে, হামলাকারীরা নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী মমতাজ বেগমের সমর্থক বলে জানা গেছে।

জানা গেছে, প্রথম ঘটনায় মামলা হয়েছে এবং দ্বিতীয় ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। স্থানীয়রা জানান, শনিবার সকাল ৭ টার দিকে সিরাজপুর হাটের উত্তর পাশে আবু কালামের নেতৃত্বে মিলন, জুবায়ের, আব্দুল আলীম, রাসেল, জব্বার, হারুনসহ ১০-১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষ শাহিনুর ও ফারুকের ওপর হামলা করে। এ সময় হামলাকারীদের দা’এর কোপে শাহিনুরের বাম পা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় এবং ফারুক রক্তাক্ত জখম হয়। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সংঘর্ষের খবর পেয়ে শান্তিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আব্দুস সালাম মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তার প্রায় দেড় ঘন্টা পর পুলিশের উপস্থিতিতে দ্বিতীয় দফায় আটিপাড়া মসজিদের সামনের পাকা রাস্তায় ব্যবসায়ী আব্দুল কুদ্দুসের উপর আবারো হামলা করে তারা। এ সময় তাদের এলোপাথারি দা’এর কোপে গুরুতর আহত হন কুদ্দুস । কুদ্দুসকে বাঁচাতে বোন জাবেদা এগিয়ে গেলে তিনিও রক্তাক্ত জখম হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীণ অবস্থায় শনিবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১০ টার দিকে কুদ্দুসের মৃত্যু হয়।

এদিকে, প্রথম সংঘর্ষের ঘটনায় শাহানা ইসলাম বাদী হয়ে আবু কালামকে প্রধান আসামী করে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরমধ্যে ওই মামলার ১০ নং আসামী মৃত রতনের ছেলে হারুনকে (৩৮) গ্রেপ্তার করে পুলিশ। অপরদিকে, দ্বিতীয় ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আহত জাবেদা অভিযোগ করে বলেন, পুলিশের উপস্থিতিতেই আমার ভাইকে এলোপাথারি কোপানো হয়। পুলিশ ব্যবস্থা নিলে এমন হত্যাকান্ডের ঘটনা ঘটতো না।

সিংগাইর থানার অন্তর্গত শান্তিপুর (বাঘুলি) তদন্তকেন্দ্রের এসআই আব্দুস সালাম মিয়া বলেন, কোনোভাবেই পরিস্থিতি সামাল দিতে পারিনি। আমাদের কথা না শোনায় এমন ঘটনা ঘটেছে। বিষয়টি ওসি ও সার্কেল স্যার অবগত।

প্রথম ঘটনায় মামলা হয়েছে এবং দ্বিতীয় ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িত হারুন নামের একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার দুপুরে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের পরিবারসহ এলাকায় বইছে শোকের মাতম।

এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম হত্যাকান্ডের ঘটনা স্বীকার করে বলেন, প্রথম ঘটনায় মামলা হয়েছে এবং দ্বিতীয় ঘটনায় এখনো কেউ অভিযোগ নিয়ে আসেনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

আবারও বিশ্বকাপ ফাইনাল!

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০...

চসিকে রদবদল, দুই প্রকৌশলীর বদলির নির্দেশ

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) দুই প্রকৌশলীকে ময়মনসিংহ ও রংপুর...

চট্টগ্রামের বাজারে ১৫৫ কেজির কোরাল

চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি মাছ বাজারে বিক্রির জন্য আনা...

স্কুলের টিফিনে মিলল ধারালো ব্লেড, তদন্তে প্রশাসন

বরিশালের গৌরনদী পৌর এলাকার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি...

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা কবে? মিলল চূড়ান্ত ঘোষণা

বন্যা পরিস্থিতির কারণে স্থগিত থাকা চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক...

সর্বশেষ