back to top

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

হরিজন নারীর চোখের জল আর ব্যবসায়ীদের আর্তনাদ জামালপুরে রেলওয়ের জমির গোপন লিজ বাতিল চেয়ে মানববন্ধন 

kbctgbd
৩ ফেব্রুয়ারি ২০২৪ ২:০৮ অপরাহ্ণ

মাসুদ রানা জামালপুর জেলা প্রতিনিধিঃ

রেলওয়ের জমির গোপন লিজ বাতিল চেয়ে মানববন্ধন ও সমাবেশ করেছেন জামালপুরের নান্দিনা রেলওয়ে স্টেশন এলাকায় বসবাসরত হরিজন নারীরা ও ব্যবসায়ীরা।

শনিবার সকাল সাড়ে এগারোটায় নান্দিনা রেলগেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ব্যবসায়ীরা রেলওয়ে জমির গোপন লিজ বাতিল চেয়ে বক্তব্য রাখেন।

শত শত নারী-পুরুষ এসময় মানববন্ধনে অংশ নেয়।

এসময় রেলওয়ের জমিতে বসবাসরত কয়েকজন হরিজন সম্প্রদায়ের নারী মানববন্ধনে অংশ নেয়।

বসতভিটা হারানোর ভয়ে এসময় তাদের কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

মানববন্ধনে অংশ নিয়ে ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, রেলওয়ের মহাপরিচালক কামরুল হাসান আমাদের জামালপুরের নান্দিনা এলাকার সন্তান।

আমরা দীর্ঘদিন যাবৎ এই জমিতে ব্যবসা বানিজ্য করে সংসার চালায়, লিজ আমরাই নিতাম।

কিন্তু গোপনে এ জমি লিজ দেওয়ায় আমরা বিপদে পড়ে গেছি। আমরা মহাপরিচালকের নিকট এই লিজ বাতিলের অনুরোধ জানাই।

ব্যবসায়ী ইয়াসিন আলী আকন্দ বলেন,

স্টেশন মাষ্টার সহ আমরা আশেপাশে বসবাসকারী কেউ এই লিজ সম্পর্কে জানিনা, আমরা যারা বিশ পঁচিশ বছর ধরে রেলওেয়ের জমিতে ব্যবসা পরিচালনা করছি তারা হঠাৎ করেই বিপদে পড়ে গেছি।

এই লিজ বাতিল করে পূণরায় টেন্ডার আহবানের অনুরোধ জানান তিনি।

ব্যবসায়ী আলম সরকার বলেন, দ্রুত এই লিজ বাতিল করে নতুন করে টেন্ডার বিজ্ঞপ্তি দিয়ে আমাদের লিজ নেয়ার সুযোগ দেয়া হোক।

হরিজন নারী বিন্দিয়া বলেন,

আমরা এখন কোথায় যাবো। আমাদের ঘর ভেঙে জমি দখল করে নিবে।

আমরা লিজ নিয়ে এখানেই থাকতে চাই।

এসময় তিনি কান্নায় ভেঙে পড়েন।

এসব বিষয়ে জানতে চাইলে, নান্দিনা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাষ্টার আল জাহিদ নোমান বলেন, কবে কখন টেন্ডার বিজ্ঞাপন হয়েছে আমরা জানিনা।

রেলওয়ের ল্যান্ড ডিপার্টমেন্ট সেটা বলতে পারবে।

বাংলাদেশ রেলওেয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা এস এম ফেরদৌস আলম কে ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।

জানা গেছে, গত ডিসেম্বরে নান্দিনা রেলওয়ে স্টেশন এলাকার রেলওয়ের জমির ১৫৬ টি প্লটের লিজের টেন্ডার দেয়া হয়।

প্রকৃত বসবাসকারী ও ব্যবসায়ীরা এ টেন্ডার সম্পর্কে না জানায় তারা লিজ কার্যক্রমে অংশ নিতে পারেনি।

আট প্লটের লিজ পাওয়া শাহনেওয়াজ রাজু জানান, বিশ পঁচিশজন আবেদনকারী ১৫৬ টি প্লট পেয়েছেন কিন্তু তারা কে কে সেটা জানি না। আমি মাত্র আটটি প্লট পেয়েছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

গোপনে নারীদের ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল, স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি

বরিশালের উজিরপুরে বাসাবাড়িতে নারীদের গোপনে আপত্তিকর ভিডিও ধারণ এবং...

ইউপি নির্বাচনের প্রথম ধাপে ভোট হবে ১ হাজার ৫০ এলাকায়

দেশজুড়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন...

সড়কে এক দুর্ঘটনাতেই শেষ পুরো পরিবার, ৭ বছরে নিশ্চিহ্ন ৩০০ পরিবার

দেশের সড়কে প্রতিদিনই ঝরছে প্রাণ। তবে সবচেয়ে ভয়াবহ চিত্র...

বান্দরবানের পাহাড়ি ঝিরিতে মিলল যুবদল নেতার রক্তাক্ত মরদেহ

বান্দরবান জেলা শহরের একটি পাহাড়ি ঝিরি থেকে শরীফ (৩৮)...

আর মাত্র কয়েক দিন; ১৩ নভেম্বর ধ্বংস হবে পৃথিবী!

৬৬ বছর আগে করা এক ভবিষ্যদ্বাণী ঘিরে আবারও শুরু...

সর্বশেষ