back to top

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কয়েক বছর ধরেই বেছে বেছে কাজ করছেন মেহজাবীন চৌধুরী

kbctgbd
৩ ফেব্রুয়ারি ২০২৪ ১:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ

ছোট পর্দা বা ওটিটি—খুবই কম নাটক বা সিরিজে দেখা যায় তাঁকে। তবে মেহজাবীনের ভক্তদের জন্য সুখবর। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসেই দেখা মিলবে তাঁর। কোথায়? সে রহস্য অবশ্য রেখেই দিয়েছেন তিনি।দিন দুই আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন মেহজাবীন চৌধুরী। সেখানে তিনি লিখেছেন, ‘ভালোবাসা দিবসে নতুন কনটেন্ট নিয়ে ফিরছি। এটা কী হতে পারে, কারও ধারণা আছে? মন্তব্যে জানান।’নতুন কনটেন্ট নিয়ে আর কিছু খোলাসা করেননি মেহজাবীন, রহস্যই রেখে দিয়েছেন। পোস্টটিতে প্রতিক্রিয়া এসেছে সাত হাজারের বেশি। মন্তব্যও করেছেন অনেকে। নতুন নাটক, ওয়েব ফিল্ম বা সিরিজ আসতে পারে, এমন মন্তব্য করেছেন অনেকেই। কেউ কেউ আবার মেহজাবীনের পোস্ট করা ছবির প্রশংসা করেছেন।

অভিনেত্রীকে সর্বশেষ দেখা যায় ‘অনন্যা’ নাটকে। জাকারিয়া নেওয়াজের রচনায় মোস্তফা কামাল রাজ পরিচালিত নাটকটি নিয়ে মেহজাবীন আগে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন, ‘নাটকে এখন খুব একটা কাজ করছি না। দারুণ একটি গল্প ও চরিত্র পাওয়ায় অনেক দিন পর ফিরলাম। আর যেসব নির্মাতার ওপর আমার আস্থা আছে, তাঁদেরই একজন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। দর্শকদের যদি আমাদের নতুন কাজটি ভালো লাগে, তাহলে পরিশ্রম সার্থক হবে।’

গত ১৬ ডিসেম্বর মুক্তি পাওয়া নাটকটিতে আরও অভিনয় করেন শাশ্বত দত্ত ও ডলি জহুর। নারীদের সংগ্রাম ও টিকে থাকার গল্পে নির্মিত ‘অনন্যা’ নাটকটির নাম ভূমিকায় অভিনয় করেন মেহজাবীন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

গোপনে নারীদের ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল, স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি

বরিশালের উজিরপুরে বাসাবাড়িতে নারীদের গোপনে আপত্তিকর ভিডিও ধারণ এবং...

ইউপি নির্বাচনের প্রথম ধাপে ভোট হবে ১ হাজার ৫০ এলাকায়

দেশজুড়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন...

সড়কে এক দুর্ঘটনাতেই শেষ পুরো পরিবার, ৭ বছরে নিশ্চিহ্ন ৩০০ পরিবার

দেশের সড়কে প্রতিদিনই ঝরছে প্রাণ। তবে সবচেয়ে ভয়াবহ চিত্র...

বান্দরবানের পাহাড়ি ঝিরিতে মিলল যুবদল নেতার রক্তাক্ত মরদেহ

বান্দরবান জেলা শহরের একটি পাহাড়ি ঝিরি থেকে শরীফ (৩৮)...

আর মাত্র কয়েক দিন; ১৩ নভেম্বর ধ্বংস হবে পৃথিবী!

৬৬ বছর আগে করা এক ভবিষ্যদ্বাণী ঘিরে আবারও শুরু...

সর্বশেষ