back to top

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২

kbctgbd
১ ফেব্রুয়ারি ২০২৪ ১:১৩ অপরাহ্ণ

মোঃ মুরাদ মিয়া,শেরপুর জেলা প্রতিনিধিঃ

শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজারের চৌরাস্তা মোড়ে ৩১ জানুয়ারি বুধবার রাত ৮টার দিকে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে মো. আল আমিন (২৪) ও মো. সাদ্দাম মিয়া (২২) নামে দুই মাদক কারবারিকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে।

ধৃত মাদক কারবারিদ্বয় হলো- শেরপুর জেলার সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের টাকিমারী গ্রামের মৃত শামছুল হকের ছেলে মো. আল আমিন এবং একই গ্রামের মো. ভুট্টু মিয়ার ছেলে মো. সাদ্দাম মিয়া।

এক গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. আবু বক্কর সিদ্দিক, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বুধবার রাত ৮টার দিকে শেরপুর জেলার সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কে কুসুমহাটি বাজারের চৌরাস্তা মোড়ে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ওই অভিযানিক দল মাদক কারবারি মো. আল আমিন ও মো. সাদ্দাম মিয়াকে আটক করে। পরে আল আমিনের দেহ তল্লাশী করে তার পরিহিত প্যান্টের পকেট থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মো. সাদ্দাম মিয়ার পরিহিত প্যান্টের পকেট তল্লাশী করে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই দুই মাদক কারবারির কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ

ব্যাপারে জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি মো. আবুল কালাম আজাদ সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ধৃত দুই মাদক কারবারিকে ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

আবারও বিশ্বকাপ ফাইনাল!

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০...

চসিকে রদবদল, দুই প্রকৌশলীর বদলির নির্দেশ

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) দুই প্রকৌশলীকে ময়মনসিংহ ও রংপুর...

চট্টগ্রামের বাজারে ১৫৫ কেজির কোরাল

চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি মাছ বাজারে বিক্রির জন্য আনা...

স্কুলের টিফিনে মিলল ধারালো ব্লেড, তদন্তে প্রশাসন

বরিশালের গৌরনদী পৌর এলাকার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি...

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা কবে? মিলল চূড়ান্ত ঘোষণা

বন্যা পরিস্থিতির কারণে স্থগিত থাকা চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক...

সর্বশেষ